Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৯:৫৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:৫৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
আরও খবর
বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
আইসিসি থেকে সুখবর পেলেন স্বর্ণা-শারমিন
নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন কে?
মাঠ থেকেই বিদায় নিতে চান জাহানারা

নারী ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের খেলা কখন, কোথায়

স্পোর্টস ডেস্ক
১৯:৫৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:৫৫, ২৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: বিসিবি। 

শিরোপার স্বপ্ন নিয়ে মরুর বুকে লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। নারী ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় আসরকে সামনে রেখে আজ (২৯ অক্টোবর) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবে ১০ দলের এই টুর্নামেন্ট। বাংলাদেশের পাশাপাশি প্রতিযোগিতায় লড়বে পাকিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

প্রথম আসরে আটটি দল অংশ নিলেও এবার প্রতিযোগিতার পরিধি বেড়েছে। ২০২৫ সালের আসরের তুলনায় দ্বিতীয় আসরে যুক্ত হয়েছে আরও দুটি দল। অংশগ্রহণকারী ১০ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল।

বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট। ১২ নভেম্বর আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে মাঠে নামবে দুই দল। একই দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে গত আসরের শিরোপাজয়ী থাইল্যান্ড।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৩ নভেম্বর, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে। স্থানীয় সময় অনুযায়ী ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১টা ১৫ মিনিটে।

১২ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। দুই গ্রুপের সেরা তিনটি করে দল পাবে সুপার সিক্সে খেলার টিকিট। এই পর্বে এক গ্রুপ থেকে উত্তীর্ণ দলগুলো অন্য গ্রুপের যোগ্যতা অর্জনকারী দলগুলোর মুখোমুখি হবে। সুপার সিক্সের ম্যাচ নির্ধারিত রয়েছে ২০, ২২ ও ২৩ নভেম্বর।

সুপার সিক্সের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা সেরা দুই দল খেলবে ফাইনালে। আগামী ২৫ নভেম্বর কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

এবারের আসরে আইসিসির পাঁচটি পূর্ণ সদস্য দেশের দল অংশ নিচ্ছে। দেশগুলো হলো বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। বাকি পাঁচটি দল এসেছে সহযোগী সদস্য দেশ ও অঞ্চল থেকে। তারা হলো নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

আইসিসির ইভেন্টস ও ক্রিকেট অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনার মতে, ১০ দলের অংশগ্রহণ উদীয়মান নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের বড় সুযোগ তৈরি করবে। বিভিন্ন শক্তির দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ক্রিকেটারদের উন্নতিতেও ভূমিকা রাখবে বলে আশা তার।

২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম আসরে শিরোপা জিতেছিল স্বাগতিক দল। এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে থাইল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে সুপার সিক্স নিশ্চিত করা এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।

নারী ইমার্জিং নেশনস ট্রফি ২০২৬

পূর্ণাঙ্গ সূচি

গ্রুপ 

গ্রুপ ‘এ’: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ‘বি’: পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

১২ নভেম্বর

শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

পাপুয়া নিউগিনি বনাম স্কটল্যান্ড

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

পাকিস্তান বনাম বাংলাদেশ

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

নেদারল্যান্ডস বনাম থাইল্যান্ড

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

১৩ নভেম্বর

স্কটল্যান্ড বনাম শ্রীলঙ্কা

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

সংযুক্ত আরব আমিরাত বনাম আয়ারল্যান্ড

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

থাইল্যান্ড বনাম পাকিস্তান

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

১৫ নভেম্বর

থাইল্যান্ড বনাম জিম্বাবুয়ে

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

শ্রীলঙ্কা বনাম পাপুয়া নিউগিনি

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

১৬ নভেম্বর

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

জিম্বাবুয়ে বনাম পাকিস্তান

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

আয়ারল্যান্ড বনাম পাপুয়া নিউগিনি

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

সংযুক্ত আরব আমিরাত বনাম শ্রীলঙ্কা

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

১৮ নভেম্বর

পাপুয়া নিউগিনি বনাম সংযুক্ত আরব আমিরাত

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

নেদারল্যান্ডস বনাম জিম্বাবুয়ে

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

বাংলাদেশ বনাম থাইল্যান্ড

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

২০ নভেম্বর

সুপার সিক্স পর্ব

গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় দল বনাম গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় দল

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

গ্রুপ ‘এ’-এর প্রথম দল বনাম গ্রুপ ‘বি’-এর তৃতীয় দল

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

গ্রুপ ‘বি’-এর প্রথম দল বনাম গ্রুপ ‘এ’-এর তৃতীয় দল

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

২২ নভেম্বর

সুপার সিক্স পর্ব

গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় দল বনাম গ্রুপ ‘এ’-এর প্রথম দল

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

গ্রুপ ‘বি’-এর প্রথম দল বনাম গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় দল

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

গ্রুপ ‘এ’-এর তৃতীয় দল বনাম গ্রুপ ‘বি’-এর তৃতীয় দল

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

২৩ নভেম্বর

সুপার সিক্স পর্ব

গ্রুপ ‘এ’-এর প্রথম দল বনাম গ্রুপ ‘বি’-এর প্রথম দল

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

গ্রুপ ‘বি’-এর তৃতীয় দল বনাম গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় দল

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড।

গ্রুপ ‘এ’-এর তৃতীয় দল বনাম গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় দল

ভেন্যু: সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব।

২৫ নভেম্বর

ফাইনাল 

ভেন্যু: কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড, আজমান।

বাংলাদেশ নারী ক্রিকেট দল ইমার্জিং নেশনস ট্রফি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নারী ক্রিকেট দল

২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
২০ অক্টোবর ২০২৬
আইসিসি থেকে সুখবর পেলেন স্বর্ণা-শারমিন
১৮ অক্টোবর ২০২৬
নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাজার টাকায় মাঠে বসে দেখা যাবে হামজাদের ম্যাচ
  2. নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করছে ফিফা
  3. ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের অভিযোগ সাঙ্গাকারার
  4. দলের প্রয়োজনে ব্যাটে-বলে অবদান রাখতে চান নাঈম
  5. ৮৭ রানের জয়ে ভারতের বিপক্ষে নতুন ইতিহাস গড়ল নিউজিল্যান্ড
  6. ব্যাটিং বিপর্যয়ে তৃতীয় দিন শেষে কঠিন অবস্থায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x