Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:২৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:২৮, ০৬ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:২৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:২৮, ০৬ আগস্ট ২০২৬
আরও খবর
হাতাহাতির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশি ফরোয়ার্ড
নতুন টুর্নামেন্টের পরিকল্পনা তিন মহাদেশের, কপাল খুলতে পারে বাংলাদেশের
ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ট্রাম্পের হুঁশিয়ারি
ফিফা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ জর্ডানের
ফিফা কি ইনফান্তিনোকে অপসারণ করতে পারবে, নিয়ম কী বলে?

বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইল ফিফা

স্পোর্টস ডেস্ক
১৫:২৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:২৮, ০৬ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:২৫, ০৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:২৮, ০৬ আগস্ট ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজ

আগামী বছরের মার্চে হতে যাওয়া নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য লড়ার প্রস্তুতি নিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এর আগেই নিজের বিতর্কিত এক পরিকল্পনা নিয়ে রীতিমতো গদি হারানোর শঙ্কায় পড়েছিলেন তিনি।

বিশ্বকাপের লভ্যাংশের বড় অংশ ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামের এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। যদিও শেষ পর্যন্ত তীব্র সমালোচনা ও পদত্যাগের চাপের মুখে সেই পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হন তিনি।

বিতর্কিত এই পরিকল্পনা ঘিরে তৈরি হওয়া সংকটের পর এবার নড়েচড়ে বসেছে ফিফা। নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মরক্কোয় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা সভাপতি ইনফান্তিনোর প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। যার ফলে আপাতত অভিশংসন বা বড় ধরনের পদ হারানোর ঝুঁকি থেকে বেঁচে গেছেন ইনফান্তিনো।

ফিফার বিবৃতিতে বলা হয়, মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম এবং রাবাতে উপস্থিত ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। সেখানে সাম্প্রতিক বিতর্কিত বিষয়সহ যে ভুল হয়েছে তা স্বীকার করা হয়েছে এবং প্রক্রিয়াটি ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল বলে জানানো হয়। ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর কাছে একটি চিঠি পাঠিয়ে ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়।

মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমের এই সমর্থন ইনফান্তিনোর জন্য বেশ স্বস্তিদায়ক। কারণ, এর কিছুদিন আগেই কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে গ্রাফস্ট্রম গত সপ্তাহের ঘটনাগুলোকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ আখ্যা দিয়ে ইনফান্তিনোর পরিকল্পনা থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ইনফান্তিনোও তার মহাসচিবের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন।

এদিকে, বিশ্বকাপের বাণিজ্যিকীকরণের সেই বিতর্কিত পথ থেকে পুরোপুরি সরে আসার ঘোষণা দিয়ে ফিফা জানিয়েছে, ‘এফএফই’ প্রস্তাবটি এখন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এই পুরো ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নিজেদের অভ্যন্তরীণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও উন্নত করার কথা জানিয়েছে তারা।

অন্যদিকে, ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’ ফিফার শাসনব্যবস্থায় দ্রুত বড় ধরনের সংস্কারের দাবি জানিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ-র মতো বড় লিগগুলো নিয়ে গঠিত এই সংগঠনটি। তাদের মতে, এফএফই প্রস্তাবটি ছিল অত্যন্ত বিপজ্জনক, যা ফিফার পরিচালনা পদ্ধতি ও সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

ইউরোপিয়ান লিগসের স্পষ্ট বার্তা, ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণে সব অংশীজনের সমান ও আনুষ্ঠানিক ভূমিকা থাকা জরুরি। তাছাড়া তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ধারণারও তীব্র বিরোধিতা করেছে।

ফিফা জিয়ান্নি ইনফান্তিনো

সংশ্লিষ্ট সংবাদ: ফিফা

০১ আগস্ট ২০২৬
বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা, চাপে ইনফান্তিনো
৩০ জুলাই ২০২৬
বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনায় বিতর্কের মুখে ফিফা
২৯ জুলাই ২০২৬
বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চমক দিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
  2. যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ
  3. অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
  4. বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে : তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী
  5. বাংলাদেশের কাছে হেরে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
  6. ‘এটিই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x