Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২২:৫০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫৩, ৩০ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:৫০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫৩, ৩০ অক্টোবর ২০২৬
আরও খবর
আর্জেন্টিনা ফুটবলে বিতর্কিত ‘লাল কার্ড’ নিয়ে অডিও প্রকাশ
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ: গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
কার হাতে উঠবে সোনার বল? সরাসরি দেখবেন যেভাবে
বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করছে ফিফা

স্পোর্টস ডেস্ক
২২:৫০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫৩, ৩০ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:৫০, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:৫৩, ৩০ অক্টোবর ২০২৬
ফিফা নারী বিশ্বকাপ ট্রফি, । ছবিঃ উইকিপিডিয়া

ফুটবল মানেই যেন ছেলেদের দাপট। জনপ্রিয়তা, দর্শক আগ্রহ, স্পন্সর কিংবা অর্থের ঝনঝনানি, সব দিক থেকেই পুরুষ ফুটবল অনেকটা এগিয়ে। বিশ্বকাপ এলেই ছেলেদের ফুটবল ঘিরে তৈরি হয় বিশাল বাণিজ্যিক আয়োজন, প্রাইজমানির অঙ্কও থাকে আকাশছোঁয়া। সেই তুলনায় নারী ফুটবলকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হচ্ছে। তবে ব্যবধান কমানোর পথে এবার বড় পদক্ষেপ নিয়েছে ফিফা। নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

নারী ফুটবলের বিশ্ব আসরে প্রাইজমানি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তবে অর্থের অঙ্ক বাড়লেও পুরুষদের বিশ্বকাপের সঙ্গে সমতা অর্জনের লক্ষ্য থেকে এখনও অনেকটা দূরে রয়েছে নারী বিশ্বকাপ।

২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দলগুলোর জন্য মোট প্রাইজমানি ছিল ১০ কোটি ডলারের কিছু বেশি। ব্রাজিলে অনুষ্ঠেয় ২০২৭ সালের আসরে সেই অর্থ বাড়িয়ে ২২ কোটি ডলার করার পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যদিও এই অর্থ ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের মোট প্রাইজমানির প্রায় এক-তৃতীয়াংশ।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ শেষে ফিফা রেকর্ড ১৫০ কোটি ডলার আয়ের ঘোষণা দেয়। কিন্তু ‘দ্য গার্ডিয়ান’ ও ‘স্কাই স্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ এখনো পুরুষদের আসরের তুলনায় আর্থিকভাবে অনেক পিছিয়ে। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘোষিত নারী-পুরুষের সমতা অর্জনের লক্ষ্যও পূরণ হচ্ছে না। এবারের পুরুষ বিশ্বকাপে দলগুলোর জন্য মোট প্রাইজমানি ছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার।

২০২৩ সালের নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। অনেক সম্প্রচার প্রতিষ্ঠানের ধারণা ছিল, পুরুষ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার মাধ্যমেই নারী বিশ্বকাপের স্বত্ব পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে সম্প্রচারকারীদের সমালোচনা করে ইনফান্তিনো বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য অবশ্যই ২০২৬ সালের পুরুষ এবং ২০২৭ সালের নারী বিশ্বকাপে প্রাইজমানির ক্ষেত্রে সমতা নিশ্চিত করা।’

ফিফা সভাপতি আরও জানিয়েছিলেন, এই লক্ষ্য ফিফার নিজেদেরই নির্ধারণ করা। শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপের মাধ্যমেও সংস্থাটি এগিয়ে যাচ্ছে। তবে সম্প্রচারকারী ও স্পন্সরদের কাছ থেকেও এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগে ইনফান্তিনোর এমন বক্তব্য বাণিজ্যিক অংশীদারদের খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। বরং অনেক সম্প্রচারকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এতে অসন্তোষ প্রকাশ করে। তাদের যুক্তি ছিল, আন্তর্জাতিক নারী ফুটবলে ফিফার বিনিয়োগের তুলনায় নিজ নিজ দেশে নারী ফুটবলের উন্নয়নে তারা অনেক বেশি অর্থ ব্যয় করছে।

এর আগে ফিফা নিশ্চিত করেছে, ২০২৭ সালের নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো পুরুষ বিশ্বকাপের দলগুলোর সমপরিমাণ প্রস্তুতি অর্থ পাবে। এ খাতে প্রতিটি দলের জন্য বরাদ্দ দ্বিগুণ করে ২৫ লাখ ডলার নির্ধারণ করা হচ্ছে।

নারী ফুটবল বিশ্বকাপ ফিফা

সংশ্লিষ্ট সংবাদ: নারী ফুটবল বিশ্বকাপ

২৪ জুলাই ২০২৩
বোর্হেসের হ্যাটট্রিক, বড় জয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
২৪ জুলাই ২০২৩
প্রথম ম্যাচেই ইতালির কাছে হারল আর্জেন্টিনা
১৪ জুলাই ২০২৩
নিউজিল্যান্ডে ২০ হাজার ফ্রি টিকেট দেবে ফিফা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি
  2. আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  3. সাফ সেমিফাইনাল: অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
  4. ক্রিকেট ছাড়ছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে
  5. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
  6. ইংল্যান্ডের তারকা ফুটবলারদের প্রশংসায় ভাসছেন হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x