বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন
ফিফা আগেই জানিয়েছে, এবারের বিশ্বকাপে প্রাইজমানি ছাড়িয়ে যাবে অন্য সব আসরকে। তাই প্রাইজমানি নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে স্পেন। ভক্তদের মনে তখন থেকে কৌতূহল, কত টাকা পাচ্ছে লা রোজারা?
চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পেয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৫ কোটি টাকা। এর সঙ্গে অংশগ্রহণ ও প্রস্তুতি বাবদ অতিরিক্ত অর্থ যুক্ত হয়ে মোট প্রাপ্তি আরও বাড়ে।
অন্যদিকে, রানার্সআপ হওয়া আর্জেন্টিনাও পেয়েছে বড় অঙ্কের অর্থ। তাদের প্রাপ্তি ৩৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪০৬ কোটি টাকা। প্রস্তুতি ভাতা যুক্ত করলে এই অঙ্ক আরও বাড়বে।
তৃতীয় স্থান অর্জন করা ইংল্যান্ডের প্রাইজমানি ২৯ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ হওয়া ফ্রান্সের জন্য বরাদ্দ ২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩২ কোটি টাকার সমান।
প্রাইজমানির বাইরে অংশগ্রহণকারী প্রতিটি দলকে টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি, ভ্রমণ, আবাসন ও অন্যান্য খরচ বাবদ ১৫ মিলিয়ন মার্কিন ডলার করে দিয়েছে ফিফা। ফলে বিশ্বকাপের মূল মঞ্চে ওঠা কোনো দলই আর্থিক দিক থেকে খালি হাতে ফিরছে না।

স্পোর্টস ডেস্ক