ব্রাজিল-জাপানের হাইভোল্টেজ ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে
বিশ্বকাপ মানেই অন্যরকম এক উন্মদনা। গ্রুপ পর্ব ছাড়িয়ে নকআউটে সেই উন্মাদনা বেড়েছে আরও বেশি। এর ওপর আবার মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। সমর্থকরা অপেক্ষায় আছেন হাইভোল্টেজ এই ম্যাচটি উপভোগের।
আজ সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে মাঠে গড়াবে এই হাইভোল্টেজ ম্যাচটি। বাংলাদেশে টেলিভিশন ও অনলাইনে দেখা যাবে দুই দলের এই লড়াই।
জাপানের চেয়ে শক্তি-সামর্থে অনেক এগিয়ে ব্রাজিল। দুই দলের পরিসংখ্যানও কথা বলছে ব্রাজিলের পক্ষেই। তবে সেলেসাওদের বিপক্ষে জাপান একমাত্র জয়টি পেয়েছে গত বছরের অক্টোবরে সর্বশেষ দেখায়। তাই এই ম্যাচটি নিয়ে বেশ সতর্ক ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিল-জাপানের এই ম্যাচটি বাংলাদেশে সরাসরি টেলিভিশনে দেখা যাবে– রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক