Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০১:৫০, ২৭ জুন ২০২৬
আপডেট: ০২:৩৭, ২৭ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:৫০, ২৭ জুন ২০২৬
আপডেট: ০২:৩৭, ২৭ জুন ২০২৬
আরও খবর
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলোতে কানাডা
নকআউটের প্রথম ম্যাচে জমাট লড়াই, গোলশূন্য বিরতিতে কানাডা-দ. আফ্রিকা
ব্রাজিল নাকি জাপান, কারা জিতবে? ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার
ব্রাজিলের জন্য মঞ্চটা প্রতিশোধেরও
ফিক্সিংয়ের অভিযোগ নাকচ অস্ট্রিয়া কোচের

দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করে বিরতিতে গেল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০১:৫০, ২৭ জুন ২০২৬
আপডেট: ০২:৩৭, ২৭ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:৫০, ২৭ জুন ২০২৬
আপডেট: ০২:৩৭, ২৭ জুন ২০২৬
ম্যাচের ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূরণ করে নেন ওসমান দেম্বেলে। ছবি : ফিফা

দলের সেরা তারকাদের বিশ্রামে রেখেই শুরুর একাদশ সাজিয়েছিলেন নরওয়ের কোচ। সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগাল ফ্রান্স। মাঝমাঠ দখলে রেখে একের পর এক আক্রমণ চালালো নরওয়ের রক্ষণে। তার ফলাফলও ধরা দিল। প্রথমার্ধেই ওসমান দেম্বেলের হ্যাটট্রিকে বড় লিড পেয়েছে ফ্রান্স।

আজ শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স আর নরওয়ে। প্রথমার্ধ শেষে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে আছে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্রান্স। পঞ্চম মিনিটেই গোলের কাছাকাছি চলে গিয়েছিল তারা। বক্সের মধ্যে কুন্দের কাট-ব্যাকটি ক্লিয়ার হলেও ফিরতি বল পেয়ে যান দারুণ শট নিয়েছিলেন কোনে, কিন্তু সেটি আটকে দেন গোলরক্ষক সেলভিক।

তবে তিন মিনিট পর আর ফ্রান্সকে আটকে রাখতে পারেনি নরওয়ে। ম্যাচের অষ্টম মিনিটেই ফরাসিদের লিড এনে দেন দেম্বেলে। মাঝ মাঠ থেকে বাড়ানো ক্রস থেকে বলে নিয়ন্ত্রণ নিয়ে ডি-বক্সের মধ্যে ঢুকে পড়েন তিনি। এরপর সামনে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে বুলেট গতির শট নেন দূরের পোস্টে। এবার গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

গোল পেয়ে যেনো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। পরের ১৫ মিনিটে নরওয়ের রক্ষণে আরও অন্তত ৫টি আক্রমণ হানে ফ্রান্স। সেই চাপ তৈরি করে দ্বিতীয় গোলও আদায় করে নেয় ফরাসিরা। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান দেম্বেলে।

ম্যাচের ২০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে দ্বিতীয় গোল করেন দেম্বেলে। পরের মিনিটেই অবশ্য কাউন্টার অ্যাটাক থেকে একটি গোল পরিশোধ করে নরওয়ে। এই গোলটি করেন থেলো ওসগার্ড।

এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরার যে স্বপ্ন দেখছিল নরওয়ে, ১০ মিনিট পরই সেই স্বপ্ন ভেঙে দেন দেম্বেলে। ম্যাচের ৩২তম মিনিটে অরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে বল পেয়ে হ্যাটট্রিক পূরণ করে নেন দেম্বেলে।

শেষ দিকেও সমানতালে আক্রমণ করেছে ফ্রান্স। তবে আর গোল আদায় করতে পারেনি তারা। অন্যদিকে, কয়েকবার প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করলেও সফল হতে পারেনি নরওয়ে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফ্রান্স ফুটবল দল নরওয়ে ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৬ ঘন্টা আগে
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলোতে কানাডা
৭ ঘন্টা আগে
নকআউটের প্রথম ম্যাচে জমাট লড়াই, গোলশূন্য বিরতিতে কানাডা-দ. আফ্রিকা
২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান, কারা জিতবে? ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লড়াই জমিয়েও হার, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  2. দুই সেশনেই জিম্বাবুয়ের বিপক্ষে অলআউট বাংলাদেশ
  3. মেসি-রোনালদোর কীর্তিতে রেকর্ডের বন্যা
  4. আর্জেন্টিনার কাছে প্রতিটি ম্যাচ উৎসবের মতো
  5. বিশ্বকাপে কীভাবে, কোন নিয়মে পেনাল্টি দেওয়া হয়?
  6. জাপান-মরক্কো কি বদলে দেবে বিশ্বকাপের ইতিহাস?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x