নাটকীয় গোলে এগিয়ে গেল ইংল্যান্ড
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ক্রোয়েশিয়া আর ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই ঘটল নাটকয়ীতা। সেটি অবশ্য উৎসবের উপলক্ষ্য পেয়েছে ইংল্যান্ড। নাটকীয় গোলে এগিয়ে গেছে তারা।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে ‘এল’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া। ম্যাচের দশম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গেল ইংল্যান্ড। ইংলিশদের হয়ে গোল করেন হ্যারি কেইন।
ম্যাচের অষ্টম মিনিটেই ভুল করে বসেন দলের অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচ। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে সোজা আঘাত করেন ননি মাদুয়েকে কে। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সেই পেনাল্টিতেই ঘটে নাটকীয়তা। প্রথমবার নেওয়া হ্যারি কেইনের পেনাল্টি বাঁ-দিকে ঝাপিয় পড়ে দারুণভাবে আটকে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমনিক লিভাকোভিচ।
পেনাল্টি আটকে দিয়ে ক্রোয়েশিয়া যখন উদযাপন করছে, তখনই ভিএআর রেফারি শরনাপন্ন হন মুল রেফারি। ভিএআর চেক চেক দ্বিতীয়বার পেনাল্টির বাঁশি বাজান।
এবার আর কোনো ভুল করেননি হ্যারি কেইন। এবারও তিনি একই দিকে শট নেন। কিন্তু লিভাকোভিচ ঝাপিয়ে পড়েন উল্টো দিকে। বল জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে ইংল্যান্ড ফুটবল দল আর গ্যালারিতে থাকা সাদা সমুদ্র।

স্পোর্টস ডেস্ক