Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৯:১৫, ১৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫০, ১৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:১৫, ১৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫০, ১৩ জুন ২০২৬
আরও খবর
বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থন করছেন প্রধানমন্ত্রী
ম্যারাডোনা থেকে হালান্ড, এক মাঠে দুই কিংবদন্তির ছায়া
টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য স্কালোনির নতুন আর্জেন্টিনার
রাজনীতির দেয়াল ভেঙে ফুটবলের জয়
আফ্রিকার লড়াকু সেনেগালের সামনে ইউরোপের শক্তি ফ্রান্স

প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক
০৯:১৫, ১৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫০, ১৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:১৫, ১৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫০, ১৩ জুন ২০২৬
ইতিহাস গড়া জয় তুলে নিয়ে উল্লাস করছে যুক্তরাষ্ট্র। ছবি : এএফপি

প্রথমার্ধে একছত্র আধিপত্য দেখাল স্বাগতিক যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণে আভাস দিল প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসানোর। তবে দ্বিতীয়ার্ধে সেই ধার কিছুটা কমলো। তেমন আক্রমণ না দেখা গেলেও ইতিহাস গড়ে প্যারাগুয়েকে হারিয়েছে স্বাগতিকরা।

আজ শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্যারাগুয়ের জালে চারবার বল জড়িয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মহারণে প্রথমবার প্রতিপক্ষের জালে চার গোল দেওয়ার রেকর্ড গড়ল তারা। এই ম্যাচটি হয়ে থাকল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি বার বল জড়ানোর রেকর্ডের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। গতিময় ফুটবলে কাঁপিয়ে দিচ্ছিল প্যারাগুয়ের ডিফেন্স। ফলাফল পেতেও সময় লাগেনি তাদের। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। স্বাগতিকদের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া।

গোল পেয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। একের পর এক ভীতি ছড়াতে থাকে প্যারাগুয়ের ডিফেন্স। ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফোলারিন বালোগান। ক্রিশ্চিয়ান পুলিসিকের পাস থেকে বক্সের মধ্যে বল পান বালোগান। ডান পায়ের দারুণ নিচু শটে বল জালে জড়ান তিনি।

এরপর আরো একবার প্যারাগুয়ের জালে বল জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি কাটা পড়ে অফসাইডের জালে। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও জাল খুঁজে নেয় যুক্তরাষ্ট্র। 

মাঝমাঠ থেকে বাড়ানো বল খুঁজে নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন বালোগান। সামনে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন তিনি। পূরণ করেন নিজের দ্বিতীয় গোল।

ব্যবধান আরো বাড়তে পারত। কিন্তু মাঝে দারুণ কয়েকটি সেভে ব্যবধান বাড়তে দেননি প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

বিরতিতে থেকে ফিরে ডিফেন্স সামলে আক্রমণে ওঠার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণে সেটি কাজে আসছিল না। খুঁজে পাচ্ছিল না জাল।

উল্টো ম্যচের ৭৩তম মিনিটে যুক্তরাষ্ট্রের জালে বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মৌরিসিও। এন্সিওর পাস থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি।

ম্যাচের একেবারে অন্তিম সময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়া গোলটি করেন জিওভানি রেইনা। বক্সের মধ্যে থেকে কার্ল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। উল্লাসে ভেসে ওঠে পুরো গ্যালারি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ যুক্তরাষ্ট্র ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
ম্যারাডোনা থেকে হালান্ড, এক মাঠে দুই কিংবদন্তির ছায়া
২ ঘন্টা আগে
টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য স্কালোনির নতুন আর্জেন্টিনার
৪ ঘন্টা আগে
রাজনীতির দেয়াল ভেঙে ফুটবলের জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্পেনকে রুখে দিয়েই মিলিয়নিয়ার কেপ ভার্দে গোলরক্ষক
  2. উরুগুয়েকে রুখে দিল সৌদি আরব, গ্রুপে জমজমাট লড়াই
  3. আর্জেন্টিনার পথে হেটেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড
  4. বিশ্বকাপে ভাইরাল তুরস্কের ‘কালো-সাদা’ সমর্থক, কে এই উদি নেকো?
  5. উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে স্বপ্নের শুরু সৌদি আরবের
  6. ড্র করেও গ্রুপের শীর্ষে বেলজিয়াম 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x