চমক রেখে এশিয়ান কাপের স্কোয়াড ঘোষণা বাফুফের
এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। হামজা-শমিতরা এখন বাছাইপর্বের শেষটা ভালো করার অপেক্ষায়। চলতি মাসেই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ভিয়েতনামের বিপক্ষে খেলবে একটি প্রীতি ম্যাচ। ম্যাচ দুটিকে সামনে রেখে আজ শুক্রবার (২০ মার্চ) ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
হামজা চৌধুরী ও শমিত শোম নিয়েই স্কোয়াড দিয়েছে বাফুফে। তবে, বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র। অনুশীলনে পাওয়ায় চোট ছিটকে গেছেন তিনি। বাদ পড়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দও। অন্যদিকে, লম্বা সময় পর দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।
২৮ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পাঁচজন। বাকি ২৩ জনকে নিয়ে আজ রাত ১১টা ১৫ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়বেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেখানেই দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন হামজা চৌধুরী।
আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে অংশ নেবে প্রীতি ম্যাচে।
বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: সৈয়দ কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক