Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১২:২০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২২, ০৩ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:২০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২২, ০৩ জানুয়ারি ২০২৬
আরও খবর
আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ
মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া : সরকার ও বিসিবির সিদ্ধান্ত কতটা যৌক্তিক?
বিশ্বকাপের আগে বড় সুখবর পেলেন মুস্তাফিজ
মুস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির

হুমকির পর এবার আইপিএল থেকেই বাদ মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১২:২০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২২, ০৩ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:২০, ০৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২২, ০৩ জানুয়ারি ২০২৬

আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছিল। রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে ভিড়িয়েছিল তাকে। কিন্তু মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই রীতিমতো হুমকি দিয়ে আসছে ভারতের উগ্রপন্থি হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের কাছ থেকে। সেই হুমকির জেরে এবার ফিজকে বাদই দেওয়া হলো আইপিএল থেকে।

মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে তারা।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।

এর আগে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি।

এএনআইকে সঞ্জয় নিরুপম বলেছেন, যখন পুরো ভারত বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, ফলে তাদের কেউ এলে সেই আক্রোশের শিকার হবেন।

মুস্তাফিজকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে সঞ্জয় বলেন, যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তিনি মেজর টার্গেট হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে যেন বাদ দেওয়া হয়। এটি তার নিজের জন্যই ভালো হবে এবং তাতে ভারতের স্বার্থও রক্ষা হবে।

অন্যদিকে, উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোমও হুমকি দিয়ে রেখেছেন। ফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

সঙ্গীত সোম বলেছেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না–এটা আমার প্রতিজ্ঞা।

এরপর শাহরুখ খানকে গাদ্দার আখ্যা দিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম বলেছেন, শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ তো আরও এক ধাপ এগিয়ে। মুস্তাফিজকে মাঠে নামালে ভাঙচুরের হুমকি দিয়েছেন তিনি। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।

মুস্তাফিজুর রহমান আইপিএল কলকাতা নাইট রাইডার্স
০৮ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন তার কোচ
০৬ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল
০৬ জানুয়ারি ২০২৬
ফেসবুক পোস্টে যা বললেন মুস্তাফিজ
০৬ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজকে নিয়ে এবার মুখ খুললেন ‘শিবসেনা’র সংসদ সদস্য
০৬ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজকে নিয়ে ঘটনার শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি : অর্থ উপদেষ্টা
০৬ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন, যা জানাল আইপিএল কর্তৃপক্ষ
০৬ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে জানতেন না বিসিসিআই সদস্যরা
০৬ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ-ভারত ঝড়ে কেমন আছেন মুস্তাফিজ?
০৫ জানুয়ারি ২০২৬
‘সামনে এগিয়ে যাওয়ার পালা’, কী বোঝাতে চাইলেন মুস্তাফিজ?
০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার, ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিক্রিয়া কী?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজই চূড়ান্ত হবে পাকিস্তানের বিশ্বকাপ ভাগ্য?
  2. বিসিবির নতুন টুর্নামেন্ট : কোন দলে খেলবেন কারা?
  3. বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ‘প্ল্যান বি’ তৈরি
  4. জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন, যা বলল ফেডারেশন
  5. অপ্রতিরোধ্য থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ
  6. বাংলাদেশকে বাদ দিয়ে বড় বিপদে ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x