Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২১:৩০, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৩৪, ০৯ সেপ্টেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২১:৩০, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৩৪, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন আনচেলত্তি
বিশ্বকাপ ট্রফি : একদিকে ব্রাজিলের ইতিহাস, অন্যদিকে ট্র্যাজেডি
নেইমারের অবসর নিয়ে নতুন তথ্য দিলেন তার বাবা
বছর শেষে ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?
নতুন রূপে ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা

ভোরে ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২১:৩০, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৩৪, ০৯ সেপ্টেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২১:৩০, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৩৪, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : এএফপি

সবার আগে শেষ হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। বুধবার (১০ সেপ্টেম্বর) শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে ইকুয়েডর। সাড়ে ৫টায় ব্রাজিল খেলবে বলিভিয়ার মাঠে।

ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ ছয়টি দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচটি এখন দুই দলের জন্য কেবল নিয়মরক্ষা আর বিশ্বকাপের প্রস্তুতির অংশ।

ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি খেলছেন না সেটা আগেই জানা গেছে। চোট থেকে ফিরে বিশ্রাম নিতে এই ম্যাচে খেলছেন না তিনি। ফলে নিশ্চিতভাবেই শুরুর একাদশে পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্কালোনি। পরিবর্তন আসতে পারে আরও কয়েকটি।

স্কালোনিকে সেই সাহসও দিচ্ছে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান। এখন পর্যন্ত মোট ৪১টি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। এর মধ্যে ২৫টি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। পাঁচটি ম্যাচে জিতেছ ইকুয়েডর, বাকি ১১টি ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচগুলোতে আর্জেন্টিনা গোল দিয়েছে ১০৩টি আর ইকুয়েডর ৩৮টি। ফলে স্কালোনিকে একাদশে একাধিক পরিবর্তন আনতে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না।

অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে শুরু করা ব্রাজিলকে বলিভিয়ার বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। মাঠের খেলার সঙ্গে সঙ্গে ব্রাজিলকে লড়াই করতে হবে আবহাওয়ার সঙ্গে। ব্রাজিল-বলিভিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদিও দে মিউনিসিপাল স্টেডিয়ামে। যা স্বাভাবিকের তুলনায় ১৩ হাজার ৪১২ ফুট উঁচুতে অবস্থিত। ফলে ফুটবলারদের শ্বাস-প্রশ্বাস নিতে বেশ কষ্ট হয়। যেকারণে শুধু প্রতিপক্ষ নয়, আবহাওয়াও বড় একটা চ্যালেঞ্জ থাকে সফরকারী দলগুলোর জন্য।

ব্রাজিলকে অবশ্য অনেকখানি এগিয়ে রাখছে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান। সেখানে একচ্ছত্র আধিপত্য ব্রাজিলের। এখন পর্যন্ত মোট ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল আর বলিভিয়া। এর মধ্যে সেলেসাওদের জয় ২৪টি ম্যাচে। বিপরীতে বলিভিয়ার জয় মাত্র পাঁচটি। আর বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচগুলোতে ব্রাজিল গোল করেছে ১১৩টি আর বলিভিয়া ২৬টি।

সর্বশেষ ম্যাচে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে বড় জয় পেয়েছে সেলেসাওরা। আনচেলত্তির অধীনে খেলা তিন ম্যাচের দুটিতেই জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একটি ম্যাচে ড্র করেছে। রক্ষণভাগের সমস্যাও অনেকটাই কেটে গেছে বলা যায়। এই তিন ম্যাচের কোনো ম্যাচেই গোল হজম করেনি ব্রাজিল। রক্ষণ সামলে বরং আধিপত্য করেছে প্রতিপক্ষের রক্ষণে।

আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় ব্রাজিলও যে এ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালাবে সেটা অনুমেয়ই। আনচেলত্তির স্কোয়াড ঘোষণার সময়ই সেটা বোঝা গিয়েছিল। দলের সেরা তিন তারকা নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের স্কোয়াডে রাখেননি তিনি। বিশ্বকাপের আগে তরুণ খেলোয়াড়দের বেশি খেলিয়ে অভিজ্ঞ করার পরিকল্পনা আনচেলত্তির।

ব্রাজিল ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দল ফিফা বিশ্বকাপ বাছাই
০৩ ডিসেম্বর ২০২৫
কারা জায়গা পাবেন ব্রাজিলের বিশ্বকাপ দলে, জানালেন আনচেলত্তি
১৯ নভেম্বর ২০২৫
তিউনিসিয়ার বিপক্ষে পেনাল্টি মিসে জয় হারাল ব্রাজিল
১৮ নভেম্বর ২০২৫
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে সময়সীমা বেঁধে দিলেন আনচেলত্তি
০৬ নভেম্বর ২০২৫
ঢাকায় খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, আসছেন কিংবদন্তি কাফু
০৫ নভেম্বর ২০২৫
হন্ডুরাসকে গোল বন্যায় ভাসাল ব্রাজিল
০৪ নভেম্বর ২০২৫
আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা, নতুন মুখ একজন
১৭ অক্টোবর ২০২৫
নভেম্বরে দুই ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ যারা
১৪ অক্টোবর ২০২৫
দুই গোলের লিড নিয়েও হারল ব্রাজিল
১০ অক্টোবর ২০২৫
দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব
০৭ অক্টোবর ২০২৫
অক্টোবরে কবে কোথায় মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আফগানদের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
  2. এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  3. বাবর-আফ্রিদি-শাদাবদের কঠোর সমালোচনায় ইউসুফ
  4. উইগানের বিপক্ষে গোল উৎসব করে ৬ বছরে আর্সেনালের প্রথম
  5. যে পরিকল্পনায় পাকিস্তানকে হারাল ভারত
  6. কেমন হলো ভারত-পাকিস্তানের ৬ হাজার কোটি টাকার ম্যাচ?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x