শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল ব্রাজিল, খেলা কখন?
ব্রাজিলের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিল জাপান। শেষ ৩২- এর ম্যাচে রীতিমতো ভয়ও ধরিয়ে দিয়েছিল এশিয়ার দেশটি। তবে, সব বাধা উতরে জাপানকে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।
জাপানের বিপক্ষে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। এরপর থেকেই ব্রাজিলিয়ানদের অপেক্ষা শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে কারা।
ফিফার সূচী অনুযায়ী, সে সময় জানা গিয়েছিল শেষ ৩২- এ নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচে যারা জয় পাবে তারাই হবে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ। এরপর অপেক্ষা ছিল, কারা জয় পায় সেটি দেখার।
সেই অপেক্ষারও অবসান হলো এবার। মঙ্গলবার মাঠে নেমেছিল নরওয়ে আর আইভরি কোস্ট। দুই দলের দারুণ লড়াই শেষে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নরওয়ে।
এখন আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।

স্পোর্টস ডেস্ক