সিএসইতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ১১৫ শতাংশ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে। এর মধ্য দিয়ে পার হয়েছে গত সপ্তাহ (২২ থেকে ২৬ নভেম্বর)। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১৪ দশমিক ৫৪ শতাংশ। বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬৮ শতাংশ। তবে সপ্তাহটিতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। সিএসইর ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে। গত সপ্তাহে সিএসইতে মোট ১৩৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে (১৫...