ঢাকা স্টকে সূচকের পতন, লেনদেন ৭০৭ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাত পয়েন্ট। এদিন লেনদেন কমে ৭০৭ কোটি টাকায় নেমে এসেছে। গতকাল বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে।
বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ছয় দশমিক ৯৪ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৭০৭ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৯১৭ কোটি ৮৬ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৮২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ৩৭ কোটি ৭০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৩৩ কোটি ৪১ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২২ কোটি ৪৬ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৫ কোটি ৯৬ লাখ টাকা এবং শাহজিবাজার পাওয়ারের ১৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৪৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ১৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক