লোকসানে সী পার্ল বিচ রিসোর্ট, লভ্যাংশ না দেওয়ার ঘোষণা
লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ফলে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার (নো ডিভিডেন্ড) সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সী পার্ল বিচ রিসোর্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। এছাড়া গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৭ পয়সায়।
ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রাজধানীর মহাখালীর অ্যাডভান্স নূরানি টাওয়ারে হাইব্রিড পদ্ধতিতে এই সভা আয়োজন করা হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক