কো-রোরের শেয়ার কিনবে এসিআই

যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের শেয়ার কিনবে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটির অপর শেয়ারহোল্ডার কো-রো এ/এসের কাছ থেকে দুই লাখ ৩৬ হাজার ৯৬৯টি শেয়ার কিনবে কোম্পানিটি। এতে ব্যয় ধরা হয় ৯৪ লাখ ১৭ হাজার ১৪৮ টাকা।আজ রোববার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ লেনদেন সম্পন্ন করার পরিকল্পনা করেছে...