৫০ মিনিটে সাত কোটি ৪১ লাখ শেয়ারের বেচাকেনা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (১৫ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিট বা বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইতে ২১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আলোচিত সময়ে সাত কোটি ৪১ লাখ ৯ হাজার ৩০৮টি শেয়ার ৫৩ হাজার ৭৯৪ বার হাতবদল হয়। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশির কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ দশমিক ২৪ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৬৫ দশমিক ৫১ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৩ দশমিক ২৮ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৯ দশমিক ৫১ পয়েন্টে। এ সময় শেয়ার দর বেড়েছে ১৮১টির এবং কমেছে ১২৬টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৬ কোটি ৮০ লাখ টাকা, ফাইন ফুডসের ১৬ কোটি ৩১ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের ১৩ কোটি ১৮ লাখ টাকা, ডরিন পাওয়ারের ১০ কোটি ২৯ লাখ টাকা, তিতাস গ্যাসের ৯ কোটি ১২ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের সাত কোটি ৯৯ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের সাত কোটি ৪২ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ছয় কোটি ২৩ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের পাঁচ কোটি ৮৫ লাখ টাকা এবং ফারইস্ট কেমিক্যালের চার কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক