এক ঘণ্টায় লেনদেন ২৬৮ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (২৫ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় বা বেলা ১১টায় ডিএসইতে ২৬৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আলোচিত সময়ে আট কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৬২২টি শেয়ার ৬৩ হাজার ৪৫৮ বার হাতবদল হয়। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে আট দশমিক শূন্য ৯ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৯৬ দশমিক ১২ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫ দশমিক ৭৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১৩ দশমিক ১৫ পয়েন্টে। এ সময় শেয়ার দর বেড়েছে ১৮২টির এবং কমেছে ১১১টি কোম্পানির শেয়ার দর। পরিবর্তন হয়নি ৬১টি কোম্পানির শেয়ার দরে।
লেনদেন শীর্ষে উঠে আসা মালেক স্পিনিংয়ের ২৭ কোটি ৯ লাখ টাকা, বেক্সিমকোর ১৯ কোটি ৮৪ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ১৮ কোটি ৬২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের আট কোটি ৪৪ লাখ টাকা, রানার অটোর ছয় কোটি ৫৮ লাখ টাকা, সিটি ব্যাংকের ছয় কোটি পাঁচ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের পাঁচ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক