সূচক উত্থানের ৫০ মিনিটে লেনদেন ১৬২ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (১০ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিট বা বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইতে ১৬২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আলোচিত সময়ে পাঁচ কোটি তিন লাখ ৫৯ হাজার ১৬৫টি শেয়ার ৪৭ হাজার ৭২২ বার হাতবদল হয়। এ সময় লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ দশমিক ৯৮ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪১৮ দশমিক ৮০ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৯ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৪ দশমিক ৯৪ পয়েন্টে। এ সময় ৩৬৬টি কোম্পানি মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪২টির এবং কমেছে ৪১টি কোম্পানির শেয়ার দর। দরে পরিবর্তন হয়নি ৮৩টি কোম্পানির।
লেনদেন শীর্ষে উঠে আসা শাহজিবাজার পাওয়ারের ১২ কোটি ৪৮ লাখ টাকা, কর্ণফুলী ইন্সুরেন্সের পাঁচ কোটি ৭১ লাখ টাকা, ডরিন পাওয়ারের পাঁচ কোটি ৪৫ লাখ টাকা, মাগুরা মাল্টিপ্লেক্সের চার কোটি ৭৯ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের চার কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক