৩০ মিনিটে লেনদেন ৭৭ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (১ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০মিনিটে ডিএসইতে ৭৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে সাত দশমিক ২৫ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪২৪ দশমিক ৬৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫১ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৫ দশমিক ১৬ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১১টির এবং কমেছে ৯২টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা ইভেন্স টেক্সটাইলের পাঁচ কোটি ৩৩ লাখ টাকা, সোনালী আঁশের দুই কোটি ৮৩ লাখ টাকা, সিটি ব্যাংকের দুই কোটি ৮১ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের দুই কোটি ৪২ লাখ টাকা, এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের দুই কোটি চার লাখ টাকা, মতিন স্পিনিংয়ের এক কোটি ৮১ লাক টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের এক কোটি ৭৮ লাক টাকা এবং এশিয়াটিক ল্যাবের এক কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক