ঢাকা স্টকের কমেছে সূচক, বেড়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৯ নভেম্বর)। আজ প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ কমেছে এক হাজার ৬০০ কোটি টাকা। এদিন বেড়ে লেনদেন ৬৫৫ কোটি টাকায় নেমে এসেছে।
সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৯ দশমিক ৮৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৯২ দশমিক ৮২ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক আট দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৪৯ দশমিক ৪৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৪ দশমিক ৭২ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ৮০ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭০ হাজার ৩৭৩ কোটি ২৬ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৬৯ হাজার ২১৩ কোটি ২১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৯২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডরিন পাওয়ারের ১৯ কোটি ৫৩ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ১৮ কোটি দুই লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ১৭ কোটি ৪৬ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৫ কোটি আট লাখ টাকা মতিন স্পিনিংয়ের ১৪ কোটি ৮৬ লাখ টাকা, রানার অটোর ১৩ কোটি ৯০ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১৩ কোটি ৮২ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ কোটি ২২ লাখ টাকা এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের ১০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ২৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক