সূচক উত্থানের ৪৬ মিনিটে সাত কোটি ৮৬ লাখ শেয়ার লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (২৯ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৪৬ মিনিটে বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ২০৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আলোচিত সময়ে সাত কোটি ৮৬ লাখ ৩৪ হাজার ৪০৬টি শেয়ার ৪৯ হাজার ৯৮২ বার হাতবদল হয়। এসময় লেনদেনে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার লেনদেন শুরুর ৪৬ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ দশমিক ২৯ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৬৮ দশমিক ৬৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক আট দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৯ দশমিক ৭৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯ দশমিক ৭৪ পয়েন্টে। এ সময় শেয়ার দর বেড়েছে ২৭৫টির এবং কমেছে ৪৭টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকোর ১৫ কোটি ২১ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ১৩ কোটি এক লাখ টাকা, সায়হাম কর্টনের ১০ কোটি ৫০ লাখ টাকা, বিডি থাই ফুডের আট কোটি ২৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের সাত কোটি ৯৯ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের সাত কোটি ৭৯ লাখ টাকা, আর্গন ডেনিমসের ছয় কোটি ৭৪ লাখ টাকা, সিটি ব্যাংকের পাঁচ কোটি ৭৪ লাখ টাকা, প্রাইম ব্যাংকের চার কোটি ২৫ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকসের চার কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক