৪৮ মিনিটে লেনদেন ২৬৪ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (২ জুন)। লেনদেন শুরুর প্রথম ৪৮ মিনিট বা সকাল ১০টা ৪৮ মিনিটে ডিএসইতে ২৬৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৪৮ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৮ দশমিক ৭৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪০১ দশমিক ৪১ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮ দশমিক ৫৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫২ দশমিক ৬৪ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা আরডি ফুডের ১১ কোটি ২৫ লাখ টাকা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের আট কোটি ৮৪ লাখ টাকা, বিবিএসের ছয় কোটি ৬৫ লাখ টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ছয় কোটি ৫৫ লাখ টাকা, মুন্নু সিরামিকের ছয় কোটি ৪৪ লাখ টাকা, বিবিএস কেবলসের ছয় কোটি ৩৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ৯১ লাখ টাকা, সিটি ব্যাংকের পাঁচ কোটি ৮২ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের পাঁচ কোটি ৬৫ লাখ টাকা এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক