লভ্যাংশ দেবে না বিডি ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স (বাংলাদেশ ফাইন্যান্স) বাংলাদেশ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর নো লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ১৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় নেগেটিভ ২৯ টাকা সাত পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ এক টাকা তিন পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন, বেলা ১১টায় ৩০ মিনিটে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

নিজস্ব প্রতিবেদক