বড় পতনে সূচক, ২০ মিনিটে লেনদেন ৫৭ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (৬ এপ্রিল) শুরুর প্রথম ২০ মিনিটে, অর্থাৎ বেলা ১০ টা ২০ মিনিটে লেনদেন হয়েছে ৫৭ কোটি আট লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৮৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পতন চলে আসে। লেনদেন শুরুর পাঁচ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৪৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির পতন গতি আরও বড় হয়। লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৭২ দশমিক ৬৯ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১৮৪ দশমিক ৯৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫২ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৯ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৪ দশমিক ৬৬ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১৬টির, কমেছে ১৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ডমিনেজ স্টিলের তিন কোটি ৩৯ লাখ টাকা, একমি পেস্টিসাইডের দুই কোটি ৯৬ লাখ টাকা, প্রাইম ব্যাংকের দুই কোটি ৮০ লাখ টাকা, খান ব্রাদার্সের দুই কোটি ২৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের এক কোটি ৫৪ লাখ টাকা, টেকনো ড্রাগসের এক কোটি ৫০ লাখ টাকা এবং জিকিউ বলপেনের এক কোটি ৩৮ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক