৫৬ মিনিটে লেনদেন পাঁচ কোটি ৩১ লাখ শেয়ার
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৫৬ মিনিট বা বেলা ১০টা ৫৬ মিনিটে ডিএসইতে ১৫৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আলোচিত সময়ে পাঁচ কোটি ৩১ লাখ ২৩ হাজার ১৮১টি শেয়ার ৪৭ হাজার ৭৪৬ বার হাতবদল হয়। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশির কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৫৬ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে সাত দশমিক শূন্য ৯ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৫২ দশমিক ১৫ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭ দশমিক ৫২ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৮ দশমিক ৬৩ পয়েন্টে। এ সময় শেয়ার দর বেড়েছে ১৪২টির এবং কমেছে ১৫১টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা শাহজিবাজার পাওয়ারের ১২ কোটি ৯৯ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১২ কোটি ১৭ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ছয় কোটি ৪৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ছয় কোটি ৩৬ লাখ টাকা এবং বিএসআরএম স্টিলের চার কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক