ঢাকা স্টকের সূচক উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। বুধবার (১৪ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল মঙ্গলবারের (১৩ অক্টোবর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে হাজার কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৪১৬ কোটি টাকায় হয়েছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ দশমিক ৪৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪২৯ দশমিক ৩৭ পয়েন্টে।
এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৯২ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭২ দশমিক ৪৪ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ১০ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৪ হাজার ৬৩৫ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ৫৯৬ কোটি ৫২ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ১৩৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫১টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ১৩ কোটি ২২ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ কোটি ৫৬ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের আট কোটি ৬৫ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের আট কোটি ৪৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের আট কোটি ২৯ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের আট কোটি ছয় লাখ টাকা এবং এমএল ডায়িংয়ের সাত কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৪৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক