লোকসানি ইস্টার্ন কেবলসের নো ডিভিডেন্ড ঘোষণা
ইস্টার্ন কেবলসের লোগো
লোকসান গুনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস। কোম্পানিটি সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ডের ঘোষণা করেছে। বুধবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, ইস্টার্ন কেবলসের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে চার টাকা ৬৬ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে চার টাকা ৫৫ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৩৪ টাকা ৬৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক