৩০ মিনিটে লেনদেন ৭৭ কোটি টাকা
সব ধরনের সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (১৬ মার্চ) শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ছয় মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩০ দশমিক ২১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৪৯ দশমিক ৩৫ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫০ দশমিক ৭৫ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৪টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ইনটেকের তিন কোটি ২৭ লাখ টাকা, ফ্যামিলি টেক্সের তিন কোটি ২০ লাখ টাকা, পিপলস লিজিংয়ের দুই কোটি ২৮ লাখ টাকা, ইন্টারন্যাশনাল লিজিংয়ের দুই কোটি ৮১ লাখ টাকা, সিটি ব্যাংকের দুই কোটি ৬৯ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের দুই কোটি ৩৬ লাখ টাকা, জেনারেশন নেক্সের এক কোটি ৭৭ লাখ টাকা, প্রিমিয়ার লিজিংয়ের এক কোটি ৭৫ লাখ টাকা, অ্যাপোলো ইস্পাতের এক কোটি ৬৩ লাখ টাকা এবং ফাস ফাইন্যান্সের এক কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়।

নিজস্ব প্রতিবেদক