মুখে নারিকেল তেল লাগানো কি আদৌ উচিত?
শীতকালে অনেকেই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগে থাকেন। সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। নারকেল তেলে রয়েছে প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়ামের মতো উপাদান, যা ত্বকের জন্য খুবই উপকারী। তবে মুখে নারকেল তেল মাখার আগে, কয়েকটা বিষয় জেনে নিন।
মুখে নারকেল তেল লাগানোর অপকারিতা
মুখে নারকেল তেল লাগানোর বেশ কিছু অপকারিতার কথা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। চলুন সেগুলো দেখে নেওয়া যাক-
নারকেল তেল মুখে লাগালে মুখের তেল নিঃসরণ বাড়ে এবং মুখ সবসময় তৈলাক্ত দেখায়। এতে মুখ আঠালো থাকে, যার কারণে মুখে লেগে থাকে ধুলোবালি। আর বেড়ে যায় ব্রণ।
অনেকে আবার দাবি করেন, যারা মুখে নারকেল তেল ব্যবহার করেন, তাদের মুখে রোমের পরিমাণ বেড়ে যায়।
এদিকে মুখে যে নারকেল তেল মাখার কথা বলা হয়, সেটি হলো কোল্ড প্রেসড। যার দাম যেন বেশি, তেমন সহজলভ্য
নয়। বাজার চলতি বেশিরভাগ নারকেল তেলেই কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো মুখে দিলে আপনার ত্বকে সমস্যা দেখা দিতে পারে।
কারা মুখে ভুলেও মাখবেন না নারকেল তেল?
আপনার ত্বকে যদি অবিরাম ব্রণ হয়ে থাকে, তবে নারকেল তেল লাগানো এড়িয়ে চলুন। এমনকী, তেলতেলে ত্বক হলেও নারকেল তেল মাখার দরকার নেই। গোসলের আগে গায়ে লাগাতে পারেন এক্সট্রা ভার্জিন কোল্ড কমপ্রেসড কোকোনাট অয়েল। এ ক্ষেত্রে গোসলের ২০-২৫ মিনিট আগে লাগিয়ে ভালো করে মালিশ করে, তারপর হালকা কুসুম গরম পানিতে গোসল করে নিন। ভালো কোনো বডি ওয়াশ দিন। যাতে অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়।

ফিচার ডেস্ক