নখের হলদেটে ভাব রোধে দুই উপায়
অযত্ন থেকে অনেক সময় নখ হলুদ হয়। ছবি : বোল্ডস্কাই
নখের হলদেটে ভাব কারই বা ভালো লাগে? নখের অযত্ন, ভুল নেইল পলিশের ব্যবহার ইত্যাদি নখকে হলদেটে করে তুলতে পারে। নখে হলদেটে ভাব থাকলে কেবল দেখতেই অসুন্দর লাগে না, এটি ব্যক্তিত্বেও বাজে প্রভাব ফেলে। তাই নখের যত্ন প্রয়োজন।
নখের হলদেটে ভাব দূর করার দুটি উপায় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
বেকিং সোডা
বেকিং সোডা প্রচলিত ঘরোয়া উপাদান। এটি রূপচর্চার কাজেও ব্যবহৃত হয়। এটি নখের হলদেটে ভাব দূর করার জন্য খুব কার্যকর।
উপাদান
- দুই চা চামচ বেকিং সোডা
- সামান্য গরম পানি
প্রণালি
- নখে কোনো নেইল পলিশ লাগানো থাকলে সেটি রিমুভার দিয়ে ভালোভাবে তুলে নিন।
- দুই চা চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য গরম পানি মিশিয়ে একটি ভারী পেস্ট তৈরি করুন। এটি নখে ভালোভাবে লাগান।
- পাঁচ মিনিট এভাবে রাখার পর ধুয়ে ফেলুন।
লেবুর রস
লেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক এসিড। এটি নখ পরিষ্কার করতে সাহায্য করে।
উপাদান
- সামান্য লেবুর রস
- কটনবাড
প্রণালি
সামান্য লেবুর রস নিয়ে সরাসরি নখে লাগান। কটনবাড দিয়ে নখ ঘষুন। কয়েক মিনিট এমন করার পর ধুয়ে ফেলুন। লেবুর রস নখকে সুন্দর করবে, পাশাপাশি নখের মধ্যে লেবুর একটি চমৎকার গন্ধও থাকবে।

ফিচার ডেস্ক