রাশিফল
মিথুনের বাড়িতে অতিথি, অসুস্থ হতে পারে সিংহ
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা : ১ ও ৯। শুভ বার : রবি ও মঙ্গল। শুভ রত্ন : রুবি ও রক্তপ্রবাল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন।
মিথুন (২১ মে-২০ জুন)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সময় খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। কোনও পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। দূরের যাত্রা হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনও আশা পূরণ হতে পারে। পেশাগত দিক হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনও আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনও ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদেশ দুর্বল ভাববেন না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

ড. মুহম্মদ আনিসুল হক