টক-ঝাল-মিষ্টি বিটরুটের সালাদ
বিটরুট স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই যখনই সুযোগ পাবেন বিটরুটের সালাদ অথবা জুস খাওয়ার চেষ্টা করবেন। আজকের আয়োজনে বিটরুট দিয়ে সালাদ তৈরির রেসিপি দেওয়া হয়েছে। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই রেসিপি।
উপকরণ : মাঝারি আকারের বিটরুট চারটি, পুদিনা পাতা কুচি চার-পাঁচটি, ক্রিম ৬০ গ্রাম, সরিষা বাটা এক চা চামচ, কাঠবাদাম কুচি তিন-চারটি, গোলমরিচের গুঁড়ো সামান্য, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে একটি বাটিতে বিটরুট কুচি, পুদিনা পাতা, ক্রিম, সরিষা বাটা ও কাঠবাদাম কুচি ভালো করে মিশিয়ে নিন। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন স্বাস্থ্যকর বিটরুটের সালাদ।

ফিচার ডেস্ক