Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
ফিচার ডেস্ক
১৭:০৫, ৩১ জুলাই ২০২০
আপডেট: ১৭:০৬, ৩১ জুলাই ২০২০
ফিচার ডেস্ক
১৭:০৫, ৩১ জুলাই ২০২০
আপডেট: ১৭:০৬, ৩১ জুলাই ২০২০
আরও খবর
ত্বকের যত্নে অলিভ অয়েল কীভাবে মাখবেন?
মুখে নারিকেল তেল লাগানো কি আদৌ উচিত?
২ কোটি টাকার আংটি পরে বিয়ে করেছেন সামান্থা?
বাসায় বসে আপনার স্কিনটোন পরীক্ষা করবেন যেভাবে
চুল কালো করতে আলুর খোসা ব্যবহার করার সাত ধাপ

অতিরিক্ত চুল ঝরছে? জেনে নিন সমাধান

ফিচার ডেস্ক
১৭:০৫, ৩১ জুলাই ২০২০
আপডেট: ১৭:০৬, ৩১ জুলাই ২০২০
ফিচার ডেস্ক
১৭:০৫, ৩১ জুলাই ২০২০
আপডেট: ১৭:০৬, ৩১ জুলাই ২০২০
প্রতীকী ছবি

চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে খুশকি একটা বড় সমস্যা। শুধু শীতকালের শুকনো আবহাওয়াতেই নয়, মাত্রাতিরিক্ত দূষণের ফলে এখন অনেকেই মোটামুটি সারা বছর খুশকির সমস্যায় ভোগেন।

খুশকির জন্য আরো নানা সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত চুল ঝরে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, মাথার ত্বকে নানান সংক্রমণের জন্যও দায়ী খুশকি। তাই সঠিক সময়ে খুশকির সমস্যার ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা না নিলে চুল অকালে ঝরে যেতে পারে।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খুশকির সমস্যা থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু বা লোশন পাওয়া যায়। তবে সেগুলোতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে উলটো চুলেরই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

আসুন জেনে নিই এমন বেশ কিছু কার্যকর ঘরোয়া উপায়, যেগুলো খুশকির সমস্যা সহজে দূর করতে সক্ষম। সামান্য খরচে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই খুশকির সমস্যার সমাধান করতে পারেন—

টকদই

খুশকির সমস্যা থেকে বাঁচতে টকদই অত্যন্ত কার্যকর উপাদান। খুশকি দূর করতে মাথার ত্বকে টকদই দিয়ে ভালোভাবে মালিশ করুন। এরপর মিনিট দশেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত দুবার এভাবে চুলে টকদই ব্যবহার করে দেখুন। উপকার পাবেন।

মেথি

দু-তিন চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভালো করে বেটে নিন। ছেঁকে নেওয়া পানি ফেলে দেবেন না। এবার মেথিবাটা চুলের গোড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এরপর শুকিয়ে গেলে চুল ভালো করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর মেথি ভেজানো পানি দিয়ে আরো একবার চুল ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুবার মেথি ব্যবহার করলে খুশকির সমস্যা দ্রুত দূর হবে।

লেবুর রস

দুই চামচ পাতি লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে মালিশ করুন। মিনিট পাঁচেক চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করার পর চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত দুবার এভাবে পাতি লেবু ব্যবহার করে দেখুন। ফল পাবেন হাতেনাতে।

রিঠা

চুলের সৌন্দর্য বাড়াতে রিঠা অত্যন্ত কার্যকর উপাদান। খুশকির সমস্যা দূর করতেও এটি অত্যন্ত কার্যকর। রিঠা পাউডার বা রিঠা-সেদ্ধ পানি দিয়ে চুল ভিজিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। চুলের গোড়ায় রিঠার পানি ভালোমতো লাগলে তবেই ফল পাওয়া যাবে। ঘণ্টাখানেক পর চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দু-তিনবার রিঠা ভেজানো পানি মাথায় মাখলে খুশকির সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।

সর্বাধিক পঠিত
  1. ইফতারে মিন্ট ওয়াটারমেলন জুস
  2. ইফতারে মজাদার ‘চিংড়ির বড়া’
  3. ইফতারের পর শরীর ক্লান্ত লাগে কেন?
  4. রমজানে মিশরীয়দের ইফতার আইটেম
  5. মোবাইল ফোনের নেশা দূর করার ৫ উপায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x