রানী মুখার্জির মা আর নেই

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ইয়াশ রাজ ফিল্মস পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ইয়াশ রাজ ফিল্মস জানিয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি, ৭৫ বছর বয়সে আজ দুপুরে মারা গেছেন। এই কঠিন সময়ে পাওয়া ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য...