পূর্ণিমা পেলেন থিয়েটার পদক
সিনেমার অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা পেয়েছেন ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে থিয়েটার (তোপখানা) এর আয়োজনে এই পদকের প্রথম আসরে ‘চলচ্চিত্রে অভিনয়’ এর জন্য তাকে সম্মানিত করা হয়।
পুরস্কার পেয়ে আবেগাপ্লুত পূর্ণিমা জানান, ক্যারিয়ারের প্রথম দিকে বোন ও দুলাভাইয়ের সূত্রে মঞ্চে ঘুরঘুর করলেও কখনো মঞ্চনাটকে অভিনয় করেননি তিনি। প্রথম আসরেই এমন স্বীকৃতিকে দীর্ঘ পথচলার বড় প্রাপ্তি বলে মনে করছেন এই অভিনেত্রী।
এ আয়োজনে আরও সম্মানিত হয়েছেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।

বিনোদন ডেস্ক