Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৭:৩০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৪, ০৯ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:৩০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৪, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
নুহাশপল্লীর লিচু তলায় হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা
হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
নির্মাতা হুমায়ূন আহমেদকে কতটা মনে রেখেছেন?
হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’ : একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ অনুপম রায়

বিনোদন ডেস্ক
১৭:৩০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৪, ০৯ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:৩০, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৩৪, ০৯ নভেম্বর ২০২৬

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। সম্প্রতি তার একটি বই পড়ে ভালো লাগার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই গায়ক। বইটি হলো ‘নলিনী বাবু বিএসসি’।

রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনুপম লেখেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম নলিনী বাবু বিএসসি। আরও একটা আশ্চর্য গল্প!’

হুমায়ূন আহমেদের লেখার সঙ্গে নিজের গভীর সংযোগের কথাও তুলে ধরেছেন অনুপম। তিনি লেখেন, ‘তার লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি। পৃথিবীটাকে দেখার তার দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ, আর বিজ্ঞান-কল্পবিজ্ঞানের অনায়াস মেলবন্ধন বারবার মুগ্ধ করে। গল্পটা একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।’

হুমায়ূন আহমেদ শুধু উপন্যাস ও গল্প লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার রচনায় নির্মিত ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘কোথাও কেউ নেই’ নাটকগুলো এখনো দর্শকের কাছে সমান জনপ্রিয়।

বড়পর্দায় তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘আগুনের পরশমনি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘নয় নম্বর বিপদ সংকেত’। গল্প বলার নিজস্ব ধরন, সহজ ভাষা ও রসবোধের কারণে বাংলা সাহিত্যে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি।

ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই মারা যান হুমায়ূন আহমেদ। মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের পাঠকদের আকৃষ্ট করছে। অনুপম রায়ের সাম্প্রতিক পোস্টেও উঠে এসেছে সেই ভালো লাগারই প্রকাশ।

হুমায়ূন আহমেদ

সংশ্লিষ্ট সংবাদ: হুমায়ূন আহমেদ

০৮ ডিসেম্বর ২০২৫
নির্মাতা হুমায়ূন আহমেদকে কতটা মনে রেখেছেন?
১৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ
০৬ নভেম্বর ২০২৫
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’ : একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
  2. পারশার সঙ্গে বিয়ের খবর নিজেই জানালেন আসাদ নূর
  3. অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি
  4. অসুস্থ ভাইকে নিয়ে উদ্বিগ্ন ডিপজল, চাইলেন সবার দোয়া
  5. ‘কেউ আমাদের আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে সুনীতা
  6. গুগল আমার বয়স বাড়িয়ে দিল! জন্মসাল নিয়ে বিরক্ত সাদিয়া আয়মান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x