Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১০:৩৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪৫, ৩১ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১০:৩৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪৫, ৩১ আগস্ট ২০২৬
আরও খবর
ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফারুকীর প্রশ্নের তির যাদের দিকে
সৃজিত জানলেন ‘স্থায়ী সম্পর্ক নেই’, তাহলে মিথিলা...
শিল্পকলায় চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস, আবেদন শেষ ৯ সেপ্টেম্বর
ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, কী বললেন অভিনেত্রী
ভেনিসের পর্দায় বাংলাদেশের ইতিহাস, নজর কাড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

‘নিরাপদে আছি, দুশ্চিন্তার কিছু নেই’

বিনোদন ডেস্ক
১০:৩৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪৫, ৩১ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১০:৩৫, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪৫, ৩১ আগস্ট ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ধসের খবর ঘিরে যখন উদ্বেগ ছড়িয়েছে, তখন সেখান থেকে নিজের ও দলের নিরাপত্তা নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। নেপালে আটকা পড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন শিরোনামে যেন কেউ বিভ্রান্ত না হন, সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন এই গায়ক।

তাসরিফ জানান, নেপালে যে এলাকায় আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে, সেখানে তিনি বা তার দলের কেউ ছিলেন না। তারা আটকা পড়েছিলেন ঘান্দ্রুক নামের একটি পর্যটন গ্রামে। সেখান থেকে বিরেথানটি যাওয়ার পথে প্রবল বৃষ্টি, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের কারণে একাধিক স্থানে রাস্তা ভেসে যাওয়ায় বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ।

তাসরিফের কথায়, ‘নেপালে আমাদের ঘটনাটা একটু বুঝিয়ে বলা প্রয়োজন, নাহলে অনেকেই বিভিন্ন শিরোনাম দেখে বিভ্রান্ত হচ্ছেন। প্রথমত, নেপালে যে পাশে ফ্ল্যাশ ফ্লাডের দুর্ঘটনা ঘটেছে, আমরা সেই পাশে ছিলামই না। আমরা ঘান্দ্রুক নামের যে পর্যটন গ্রামে আটকা পড়েছিলাম, সেটা কোনো ফ্ল্যাশ ফ্লাডে না; বরং ঘান্দ্রুক থেকে “বিরেথানটি” যাওয়ার পথে, মানে আমাদের ফেরার পথে, তীব্র বৃষ্টিপাতের কারণে পাহাড়ধস এবং পাহাড়ি ঢলের পানির স্রোতের তীব্রতায় আলাদা আলাদা চারটি জায়গায় অনেকখানি রাস্তা ভেসে এবং ছিটকে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ছিল।’

গায়কের ভাষ্যমতে, ‘হেঁটে ফিরতে চাইলে পথ অনেক লম্বা হবে এবং বৃষ্টি থাকলে নেপালের যে কোনো ট্রেইলই ভূমিধসের শঙ্কায় যে কোনো সময় অতি বিপজ্জনক হতে পারে, তাই গাইড আমাদের ছাড়ছিলেন না কোনোভাবেই। তাহলে কিভাবে ফিরলাম? আমরা অতিরিক্ত দুই দিন ওই গ্রামে থেকে অপেক্ষা করার পর যখন বুঝেছি যোগাযোগের সড়ক এত তাড়াতাড়ি ঠিক হবে না এবং সকাল থেকেই আবহাওয়া ভালো হতে শুরু করে, তৎক্ষণাৎ আমরা আমাদের গাইডকে সাথে নিয়ে সারাদিন ধরে হেঁটে হেঁটে ফিরেছি বিরেথানটি পর্যন্ত। তারপর গাড়িতে করে পোখরা চলে এসেছি। ব্যাস, এইটুকুই কাহিনী।’

তিনি বলেন, ‘ও, টাকা নিয়েও একটা ব্যাপার ঘটেছিল, সেটা মিস করে গেছি। সহজভাবেই আমরা যতটুকু থাকার প্রস্তুতি নিয়ে গেছি, আমাদের সাথে সেই অনুপাতেই রুপি ছিল আর অতিরিক্ত দুই দিন থাকায় আমাদের সঙ্গে থাকা নেপালি রুপি ফুরিয়ে আসছিল। গ্রাম এরিয়া হওয়াতে এখানে কোনো কার্ড পেমেন্ট সম্ভব ছিল না। তাই হেঁটে হলেও ফিরতেই হতো, তার আরেকটা কারণ আছে।’

নেপালের পর্যটনকেন্দ্রগুলোর প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করলেও সেখানকার মানুষের আতিথেয়তা নিয়ে নিজের অভিজ্ঞতাও জানিয়েছেন তাসরিফ। তিনি বলেন, ‘একটা ব্যাপার মেনশন করতেই হবে, নেপালের এইসব পর্যটনের জায়গা যত সুন্দরই হোক না কেন, এখানের মানুষের থেকে আমাদের দেশের মানুষ আন্তরিকতার দিকে কিছুটা হলেও এগিয়ে থাকবে আমার কাছে। আমাদের দেশের সাজেক কিংবা সেন্টমার্টিনে আমি বহুবার এমন শুনেছি যে পর্যটকরা আটকা পড়লে মালিকপক্ষ থাকা-খাওয়া ফ্রি করে দিয়েছে, কিন্তু এখানে এটা একদিন কেন, এক বেলাও কতটুকু সম্ভব হবে, তাতে আমার সন্দেহ রয়েছে।’

তবে দীর্ঘ পথ হেঁটে ফেরার কষ্টও প্রকৃতির সৌন্দর্যে অনেকটাই ভুলে গিয়েছিলেন বলে জানান এই সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘সত্যি বলতে ফেরার রাস্তায় লম্বা সময় ধরে হাঁটায় শারীরিক পরিশ্রম ছিল যতটুকু, তার চেয়েও শতগুণ বেশি সুন্দর ছিল রাস্তার দুই পাশের প্রকৃতি, পরিবেশ। তাই তেমন কোনো কষ্ট মনে হয়নি।’

সবশেষে নিজের ও দলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে তাসরিফ বলেন, ‘কোনো শিরোনাম দেখেই কেউ বিভ্রান্ত বিভ্রান্ত হবেন না। আমরা যথেষ্ট নিরাপদে আছি এবং দুশ্চিন্তা করার মতো তেমন কিছুই নেই। ধন্যবাদ।’

বিনোদন তাসরিফ খান
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিল্পকলায় চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস, আবেদন শেষ ৯ সেপ্টেম্বর
০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, কী বললেন অভিনেত্রী
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসের পর্দায় বাংলাদেশের ইতিহাস, নজর কাড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
০৫ সেপ্টেম্বর ২০২৬
আমিরকে ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয় খান্না, কিন্তু কেন? 
০৫ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার এক মাস পর গাড়ি ও চালক আটক, পুলিশের তৎপরতা নিয়ে ক্ষোভ অভিনেত্রীর
০৪ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসার মাঝেই কী বার্তা দিলেন তানিয়া বৃষ্টি
০৩ সেপ্টেম্বর ২০২৬
মহানায়ক উত্তম কুমারের আজ শততম জন্মবার্ষিকী
০৩ সেপ্টেম্বর ২০২৬
জীবনানন্দ দাশের বায়োপিক নিয়ে আসছেন গৌতম ঘোষ
০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আবারও এক হচ্ছেন রাজ-মিমি
০১ সেপ্টেম্বর ২০২৬
‘শিল্প কোনো পাপ নয়’, হঠাৎ কেন এমন কথা বললেন প্রভা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গান নিয়ে ফিরেই হানিয়ার চমক
  2. নার্গিস এ খানমের নতুন গান ‘ভুল’
  3. ডিসেম্বরে মিমির বিয়ে, পাত্র কে?
  4. ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
  5. ‘মিশন ডিডিএলজে’র প্রথম গান ঘিরে বাড়ছে আগ্রহ
  6. বাংলা সিনেমা থেকে কোরিয়ান রোমান্স, এই সপ্তাহে ওটিটিতে যা দেখবেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x