জুলাইয়ে মুক্তি পাবে ‘এনোলা হোমস থ্রি’
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আগামী ১ জুলাই মুক্তি পাবে এনোলা হোমস থ্রি।। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করে নেটফ্লিক্স। ২০২৪ সালের নভেম্বরেই জানা গিয়েছিল, সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফিলিপ বারান্তিনি।
এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে এবং হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় থাকছেন হ্যালেন বোনহ্যাম কার্টার। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করেছেন হামিশ প্যাটেল।
নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রি সিনেমার সঙ্গে।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন আগের দুই কিস্তির লেখক জ্যাক থর্ন। ন্যান্সি স্প্রিঙ্গারের ছোট একটি সিরিজ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।
সিনেমার কাহিনিতে দেখা যাবে, গোয়েন্দা এনোলা হোমস নতুন এক রহস্যের উদঘাটনে মাল্টায় পৌঁছান। সেখানে তার ব্যক্তিগত ও পেশাগত পেশাগত স্বপ্নগুলো এমন একটি মামলার মোড়ে এস দাঁড়ায়, যা তার আগের যেকোনো মামলার চেয়ে বেশি জটিল ও বিপজ্জনক।
এর আগের দুই কিস্তিতে এনোলাকে দেখা গেছে তার বিখ্যাত ভাই শার্লক হোমস-এর পথ অনুসরণ করে লন্ডন জুড়ে নানা রহস্যের সমাধান করতে। ন্যান্সি স্প্রিনগার-এর বই সিরিজ অবলম্বনে নির্মিত প্রথম সিনেমাটি ২০২০ সালে করোনা মহামারির সময় মুক্তি পেয়ে দ্রুতই দর্শকদের ভালোবাসা অর্জন করে।

বিনোদন ডেস্ক