Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
১৬:৫০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০০, ০১ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:৫০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০০, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
সরকারি অনুদানের ‘জীবন অপেরা’ সিনেমায় রাজ–মিম
শরিফুল রাজের সঙ্গে এবার স্ক্রিনে তিথী
রাজের নায়িকা হচ্ছেন ফারিণ, ভিলেন মোশাররফ করিম
পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’
স্বস্তিকা-রাজের সঙ্গে যুক্ত হলেন ভাবনা, শুটিং কবে?

‘তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক’, আইনি নোটিশের মুখে রাজ

বিনোদন ডেস্ক
১৬:৫০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০০, ০১ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:৫০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০০, ০১ নভেম্বর ২০২৬
চিত্রনায়ক শরিফুল রাজ। ছবি : এনটিভি অনলাইন

‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ। চুক্তির শর্ত লঙ্ঘন, শুটিংয়ের শিডিউল না দেওয়া ও আর্থিক ক্ষতির অভিযোগে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার। নোটিশ পাওয়ার পর এবার নিজের অবস্থান জানালেন রাজ। তাঁর দাবি, প্রযোজকপক্ষ আসলে টাকা চায়, নাকি শুটিংয়ের শিডিউল, তা নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি।

আইনি নোটিশ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শরিফুল রাজ বলেন, ‘একবার বলে টাকার কথা, আমি নাকি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দিব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দেইনি এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।’

প্রযোজক শাহরিন আক্তারের পক্ষ থেকে পাঠানো নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

বিরোধের সূত্রপাত মূলত সিনেমার শুটিংয়ের সময়সূচি ও মুক্তির পরিকল্পনা নিয়ে। ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন রাজ। প্রযোজক শাহরিনের দাবি, চুক্তি অনুযায়ী ওই ঈদে রাজ অন্য কোনো সিনেমায় অভিনয় করতে পারবেন না। কিন্তু পরবর্তী সময়ে একই ঈদে মুক্তির পরিকল্পনায় নির্মিত অন্য সিনেমায় রাজের যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পাশাপাশি ‘ঠিকানা’র শুটিংয়ের জন্য চাইলেও সময় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ প্রযোজকের। সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। 

তবে প্রযোজকের অভিযোগের সঙ্গে একমত নন রাজ। আসন্ন ঈদে ‘ঠিকানা’ মুক্তির পরিকল্পনা থাকলেও অন্য সিনেমায় কাজ করা যাবে না, এমন শর্ত চুক্তিতে ছিল না বলে দাবি তাঁর। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দিবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না- এটা তো চুক্তিতে নাই। আবার তাদের সিনেমা ঈদে আসবে- এটাও তো নয়, সেটা নোটিশেই ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবেই কাজটি করতে পারতাম। কিন্তু পেশাগত জায়গায় শিডিউলের জন্য এমন অভিযোগ, আইনি নোটিশ আমাকে হতবাক করছে।’

চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় মুক্তির সময় নিয়ে যে উল্লেখ রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ। তাঁর ভাষ্য, সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, চুক্তিতে তা স্পষ্ট করা হয়নি। এ কারণে তিনিও আইনিভাবে বিষয়টি মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ বলেন, ‘এখন আমিও আইনিভাবে কথা বলব। চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটা ছবি করছি না। যাই হোক পেশাগত জায়গায় আমি এসব বিষয়ের চেয়ে কাজ নিয়ে বেশি ভাবতে চাই। প্রযোজক-পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, আশা করি তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’

প্রযোজক ও অভিনেতার পাল্টাপাল্টি বক্তব্যে ‘ঠিকানা’ সিনেমার শুটিং ও মুক্তির পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইনি নোটিশের জবাব এবং দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে বিরোধের সমাধান।
 

শরিফুল রাজ

সংশ্লিষ্ট সংবাদ: শরিফুল রাজ

১০ জানুয়ারি ২০২৬
সরকারি অনুদানের ‘জীবন অপেরা’ সিনেমায় রাজ–মিম
২৭ নভেম্বর ২০২৫
শরিফুল রাজের সঙ্গে এবার স্ক্রিনে তিথী
২৬ জানুয়ারি ২০২৫
রাজের নায়িকা হচ্ছেন ফারিণ, ভিলেন মোশাররফ করিম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাড়ে ৪ থেকে ৫ বছর বাঁচবেন, তানিয়াকে বলেছিলেন ডাক্তার
  2. ক্যানসারের খবর জানার পর বিয়ে, ১৫ মিনিটেই সাতপাকে হিনা খান!
  3. রাজনীতিতে আসছেন ধানুশ?
  4. প্রয়াত পাগল হাসানের গানে কণ্ঠ দিলেন কাজী শুভ
  5. কুমড়ার বাগানে স্পর্শিয়ার ‘হ্যালোইন লুক’
  6. নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x