Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:১৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:১৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২৬
আরও খবর
ভোট দিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী চমক
তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ তারকারা
‘সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর’
ড. ইউনূসের প্রশংসায় অভিনেত্রী চমক
দায়ভার কে বা কারা নেবে?

বিএনপির মনোনয়ন ফর্ম কিনেছেন চমক

বিনোদন ডেস্ক
১৫:১৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:১৫, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২৬
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তারকাদের অংশগ্রহণ। সেই ধারাবাহিকতায় এবার বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোটপর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক।

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনসহ আরও কয়েকজন পরিচিত তারকা।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। ওইদিন বিকেলে সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাঁকে উচ্ছ্বসিত ভঙ্গিতে বের হতে দেখা যায়।

গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, সবকিছু ইতিবাচক মনে হয়েছে। মনোনয়ন নিয়ে আমি আশাবাদী, দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।’

সাক্ষাৎকার বোর্ডের প্রশ্ন প্রসঙ্গে তিনি জানান, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি না। আমি বলেছি, হ্যাঁ, চাই। তবে আমার প্রথম লক্ষ্য দেশকে সেবা করা। বিএনপি যদি সেই সুযোগ দেয়, আমি কৃতজ্ঞ থাকব।’

এদিকে, শুক্রবার দিবাগত রাতে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন চমক। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর ছোটপর্দার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতেও সরব ছিলেন এই অভিনেত্রী।

রুকাইয়া জাহান চমক

সংশ্লিষ্ট সংবাদ: রুকাইয়া জাহান চমক

১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী চমক
০৫ মার্চ ২০২৫
‘সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর’
১৭ জুলাই ২০২৪
দায়ভার কে বা কারা নেবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শুক্রবার থেকে দেশের ৫০ হলে ‘দম’
  2. ক্যানসার আক্রান্ত মাতিয়া বানু শুকু, সরকারের সহায়তা চায় পরিবার
  3. জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’
  4. শোবিজ তারকাদের কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি
  5. না ফেরার দেশে ‘দ্য ক্রিমসন রিভার্স’ খ্যাত অভিনেত্রী নাদিয়া ফারেস
  6. ‘সারাবেলা নাট্যোৎসবে’ প্রদর্শিত হলো চারটি ভিন্ন স্বাদের নাটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x