সকাল থেকেই এনটিভিতে বর্ণিল বৈশাখী উৎসব
বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে এনটিভির তেজগাঁও স্টুডিওতে মঙ্গলবার (১৪ এপ্রিল) আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘এনটিভি বৈশাখী উৎসব ১৪৩৩’।
উৎসবের শুরুতেই সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত থাকবে পঞ্চ কবির গান ও আবৃত্তি, যেখানে কণ্ঠ দেবেন সংগীতশিল্পী আজিজুর রহমান তুহিন, শিমু দে ও বিজন মিস্ত্রি এবং আবৃত্তি করবেন ফারহানা তৃনা। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত পরিবেশিত হবে আকাশ মাহমুদ ও মহুয়া মুনার লোকগান। অনুষ্ঠানের এই প্রথম দুই পর্বের উপস্থাপনায় থাকবেন নাহিদা আফরোজ সুমি।
দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত আধুনিক ও মডার্ন ফোক গান নিয়ে হাজির হবেন শিল্পী কিশোর, প্রিয়াঙ্কা বিশ্বাস ও অপু আমান। বিরতির পর দুপুর ২টা ২৫ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত একই ঘরানার গানে দর্শকদের মাতাবেন নোলক বাবু, লায়লা ও সানজিদা রিমি। এই দুই পর্বের সঞ্চালনা করবেন আইশা খান।
উৎসবের সমাপনী পর্বে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিট পর্যন্ত থাকবে মৌসুমী মৌ-এর উপস্থাপনায় মডার্ন সোলো সংগীত, যেখানে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড আনিকা এন্ড রকার্স। দিনব্যাপী এই আয়োজনটি এনটিভির পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক