Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১২:৪৫, ০২ অক্টোবর ২০২৪
আপডেট: ১২:৫০, ০২ অক্টোবর ২০২৪
বিনোদন ডেস্ক
১২:৪৫, ০২ অক্টোবর ২০২৪
আপডেট: ১২:৫০, ০২ অক্টোবর ২০২৪
আরও খবর
অনুমতি মেলেনি, স্থগিত জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট
জেমসের তৃতীয় স্ত্রী নৃত্যশিল্পী, যেভাবে প্রেম হয়েছে রকস্টারের সঙ্গে...
মার্কিন নাগরিককে বিয়ে করেছেন জেমস, হয়েছেন পুত্র সন্তানের বাবা
এক মঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের আলী আজমত
কেন আমরা জেমসের গান শুনি? 

বাংলাদেশ ছাড়তে হতো তাই বলিউডের হাতছানি উপেক্ষা করেছিলেন জেমস

বিনোদন ডেস্ক
১২:৪৫, ০২ অক্টোবর ২০২৪
আপডেট: ১২:৫০, ০২ অক্টোবর ২০২৪
বিনোদন ডেস্ক
১২:৪৫, ০২ অক্টোবর ২০২৪
আপডেট: ১২:৫০, ০২ অক্টোবর ২০২৪
মঞ্চে গাইছেন জেমস। ছবি : সংগৃহীত

অভিমানে ঘর ছেড়েছিল কিশোর ফারুক মাহফুজ আনাম। তবে সেটা পছন্দের জিনিস কিনে না দেওয়ার জন্য নয়। এই কিশোর বাবার সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছিলেন গানের জন্য। এরপর ঠাঁই নিয়েছিলেন চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখানে নিজের স্বপ্নকে লালন করেছেন। একসময় সাফল্য নিজে এসে ধরা দিয়েছে তাঁর কণ্ঠে। আজ (২ অক্টোবর) সেই কিশোরের  জন্মদিন। তিনি দেশের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী জেমস।

পারিবারিক নাম ফারুক মাহফুজ আনাম হলেও তিনি পরিচিত জেমস নামে। তবে ভালোবেসে ভক্তেরা তাঁকে ‘গুরু’ ডাকেন।

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস, তবে বেড়ে উঠেছেন চট্টগ্রামে। কিশোর বয়সেই প্রেমে পড়েছিলেন জেমস, সেটা গিটার আর গানের। তবে সরকারি কর্মচারী বাবার সেই প্রেমে মোটেও সাড়া ছিল না। খুব চেষ্টা করেও যখন বাবার কাছে এই প্রেমের সম্মতি পাওয়া গেল না, তখন ঘর ছাড়তে হয়েছিল জেমসকে।

জেমসের নতুন ঠিকানা হলো চট্টগ্রামের আজিজ বোর্ডিং। সেখানে শুয়ে জেমস স্বপ্ন দেখতেন রকস্টার হওয়ার। তবে ঘর ছেড়ে আর স্বপ্ন দেখেই বসে ছিলেন না জেমস, আজিজ বোর্ডিংয়ে থেকে গড়ে তুলেছিলেন ব্যান্ডদল ‘ফিলিংস’। ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকাল হিসেবে তখনই কিছুটা জনপ্রিয়তা পেয়েছিলেন এই কিশোর।

এরপর ১৯৮৬ সালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন জেমস। পরের বছর প্রকাশ করেন নিজেদের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এই অ্যালবাম তখন সাড়া না ফেললেও জেমসের কণ্ঠ আলোচনার জন্ম দিয়েছিল। ১৯৮৮ সালে ফিলিংসের দ্বিতীয় অ্যালবামের ‘জেল থেকে বলছি’ গান দিয়ে জনপ্রিয়তা পান জেমস।

পরে জেমস ‘ফিলিংস’ ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন ‘নগর বাউল’। এরপর সেই নগর বাউলের বাউল হয়ে জেমস বাংলা ব্যান্ড-সংগীতে সৃষ্টি করেছেন ইতিহাস। বাংলা ভাষায় প্রথম সাইকিডেলিক রক শুরুর পাশাপাশি জন্ম দিয়েছেন কালজয়ী বহু গানের। দেশের সীমান্ত ছাড়িয়ে খ্যাতি পেয়েছেন ভারতেও।

সময়টা ২০০৫; সিনেমা ‘গ্যাংস্টার’, গান ‘ভিগি ভিগি’। প্রথম বার বলিউডের সিনেমায় প্লেব্যাক করে তুমুল সাড়া ফেলে দিয়েছিলেন বাংলাদেশের শীর্ষ রক-তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। ফলাফল ২০০৬ ও ২০০৭ সালে পরপর আরও তিন বলিউডের সিনেমায় কণ্ঠ দিয়েছেন।

তবে রকস্টার এই বলিউডযাত্রার বিরতি টেনেছেন ২০১৩ সালে ‘বেবাসি’ গান দিয়ে। কিন্তু কেন? এত বছরেও সেই প্রশ্নের জবাব দেননি জেমস।

২০২২ সালের এক আড্ডায় এই প্রশ্নের জবাব দিয়েছেন। জেমসের ভাষ্যে সেটা এমন, ‘বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিল। কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। আরও বড় প্রলোভন দিলেও দেশ আমি ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কন্টিনিউ করা হয়নি।’

বাংলাদেশের পাশাপাশি বলিউড চলচ্চিত্র ‘লাইফ ইন এ মেট্রো’র কিছু অংশে জেমসকে দেখা যায়, যেখানে তিনি একটি ব্যান্ডের সদস্য চরিত্র হিসেবে অভিনয় করেন। ২০১৩ সালে ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রের ‘বেবাসি’ গানের ভিডিওচিত্রেও কাজ করেন জেমস, সেখানে তিনি নিজের গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন।

পশ্চিমবঙ্গেও খুব জনপ্রিয় জেমস। সেই সূত্রে ২০০৪ সালে বাঙালি সংগীত পরিচালক প্রীতমের সঙ্গে মিলিত হন। ২০০৫ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেন।

জেমস ২০১৪ সালে ‘দেশা—দ্য লিডার’ চলচ্চিত্রের ‘দেশা আসছে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমায় ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’ গানের জন্য ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জেমস।

শুধু গান নয়, গিটার বাজানোতেও দারুণ পটু জেমস। করেছেন মডেলিংও। গানের মতো খ্যাতি রয়েছে ফটোগ্রাফার জেমসের। এর বাইরে জেমস রেড ডট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রডাকশন হাউস পরিচালনা করেন।

জেমস
১৭ এপ্রিল ২০২৩
চাঁদ রাতে আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’
২৬ ফেব্রুয়ারি ২০২৩
এসএসসি ২০০৪ স্টারস ডে কনসার্টে গাইলেন জেমস
২৪ জানুয়ারি ২০২৩
প্রয়াত গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস
২৬ মে ২০২২
বাংলালিংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন জেমস
৩০ এপ্রিল ২০২২
বাংলাদেশ ছাড়তে হতো, তাই বলিউডে স্থায়ী হননি জেমস
২৯ এপ্রিল ২০২২
১২ বছর পর জেমসের গান
১৮ ফেব্রুয়ারি ২০২২
একই মঞ্চে জেমস-শাকিব খান
৩০ নভেম্বর ২০২১
জেমস ও মাইলসের মামলায় বাংলালিংক কর্মকর্তাদের জামিন
১০ নভেম্বর ২০২১
বাংলালিংকের বিরুদ্ধে শিল্পী জেমসের মামলা
০২ অক্টোবর ২০২১
জন্মদিনে জেমস-ভক্তদের উন্মাদনা, মসজিদ-মাদ্রাসায় দোয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশে সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল : বুবলী
  2. দুই কিস্তির ওটিটি রাইটসের দাম বলেছিল ১৭০ কোটি, এখন ‘ধুরন্ধর ২’ একাই ১৫০ কোটি
  3. ইশতিয়াক আহমেদের ‘ঢাকা ২৬’
  4. রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের ‘মাস্টার’
  5. ফের মা হওয়ার বিষয়ে বুবলী বলছেন, খুব ব্যক্তিগত বিষয়
  6. ‘মঞ্চে ওঠার সময় জানতে পারি একুশে পদক পাচ্ছি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x