Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১১:৩৫, ২৭ নভেম্বর ২০২৩
আপডেট: ১১:৩৯, ২৭ নভেম্বর ২০২৩
বিনোদন ডেস্ক
১১:৩৫, ২৭ নভেম্বর ২০২৩
আপডেট: ১১:৩৯, ২৭ নভেম্বর ২০২৩
আরও খবর
ঢাকায় শর্মিলা ঠাকুর
রাজনীতি আমাদের মাঝে দেয়াল উঠিয়ে দিয়েছে : শর্মিলা ঠাকুর

ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক
১১:৩৫, ২৭ নভেম্বর ২০২৩
আপডেট: ১১:৩৯, ২৭ নভেম্বর ২০২৩
বিনোদন ডেস্ক
১১:৩৫, ২৭ নভেম্বর ২০২৩
আপডেট: ১১:৩৯, ২৭ নভেম্বর ২০২৩
বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হবে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এ উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়ান কম্পিটিশন বিভাগে শর্মিলার সঙ্গে বিচারক থাকবেন আরও চারজন। তাঁরা হলেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার। এবার ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে স্থান পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমা, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্র গ্রাহক নির্বাচন করবেন তাঁরা।

ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এশিয়ান কম্পিটিশন বিভাগে জমা পড়া সিনেমাগুলো দেখে বিচারক হিসেবে তাঁর রায় জানাবেন।’

শর্মিলা ঠাকুর ছাড়াও এবারের ঢাকা উৎসবে দেখা যাবে বিশ্ব চলচ্চিত্রের একাধিক খ্যাতিমান ব্যক্তিত্বকে। উৎসবে চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস নিতে ঢাকায় আসবেন ‘চিলড্রেন অব হ্যাভেন’খ্যাত ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। আরও দুটি মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান।

চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে ১৯৯২ সাল থেকে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে উৎসব আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আসন্ন ২২তম আসরে থাকছে ৭৫টি দেশের ২৫০টির বেশি সিনেমা।
 

শর্মিলা ঠাকুর

সংশ্লিষ্ট সংবাদ: শর্মিলা ঠাকুর

২০ জানুয়ারি ২০২৪
ঢাকায় শর্মিলা ঠাকুর
২৫ জানুয়ারি ২০২১
৫৫ বছর আগের ‘বিতর্কিত’ ফটোশুট নিয়ে যা বললেন শর্মিলা ঠাকুর
সর্বাধিক পঠিত
  1. মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
  2. ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী?
  3. নিজ গ্রামেই চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
  4. মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
  5. গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি
  6. কোটি মানুষের দোয়া ও ভালোবাসা চাইলেন সামিরা খান মাহি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x