রাবণ হতে ইয়াশ নিচ্ছেন ১৫০ কোটি
‘আদিপুরুষ’ সুপার ফল্পের পর পরিচালক নীতেশ তিওয়ারি পরবর্তী প্রকেক্ট রামায়ণ সিনেমার পরিকল্পনায় ইতি টানতে চাইছিলেন। এমন গুঞ্জন ছিল বলিউড পাতায়।
নতুন খবর হচ্ছে, রাময়ণ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক নীতেশ তিওয়ারি। আর সেখানে রাবণ হচ্ছেন ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ।
ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি রুপি নিচ্ছেন। সত্যিই চমকে যাওয়ার মতোই খবর বটে! বলিউডের জোর গুঞ্জন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪) শুরু হবে রামায়ণের শুটিং।
রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসেবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন, যে কারণে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।’
এদিকে কয়েক দিন আগেই খবর বেরিয়েছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর ছেড়ে দিচ্ছেন সিগারেট, অ্যালকোহল ও মাংস।

বিনোদন ডেস্ক