Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৩:৩৫, ২৪ জুলাই ২০২৩
আপডেট: ১৩:৩৬, ২৪ জুলাই ২০২৩
বিনোদন ডেস্ক
১৩:৩৫, ২৪ জুলাই ২০২৩
আপডেট: ১৩:৩৬, ২৪ জুলাই ২০২৩
আরও খবর
প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের বরবাদসহ আরও তিন সিনেমা
কলকাতায় ‘হেনস্তা’ ইস্যুতে মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’
এবার নতুন রূপে মোশাররফ করিম
ডালাস উৎসবে মোশাররফ-জুঁই’র ‘আবর্ত’
ঈদের আনন্দ বাড়াবে মোশাররফ করিমের এই সিরিজ

হুগলির ‘দাউদ ইব্রাহিম’ মোশাররফ করিম, এসেছে ঝলক

বিনোদন ডেস্ক
১৩:৩৫, ২৪ জুলাই ২০২৩
আপডেট: ১৩:৩৬, ২৪ জুলাই ২০২৩
বিনোদন ডেস্ক
১৩:৩৫, ২৪ জুলাই ২০২৩
আপডেট: ১৩:৩৬, ২৪ জুলাই ২০২৩
‘হুব্বা’র প্রথম দর্শনে মোশাররফ করিম। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত হুব্বা শ্যামলের জীবনের গল্প নিয়ে পটিলিক্যাল থ্রিলার সিনেমা ‘হুব্বা’ নির্মাণ করছেন নির্মাতা ব্রাত্য বসু। যেখানে এই হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। ২০২১ সালের মে মাসে জানা গিয়েছিল এই খবর।

এবার সিনেমাটির ঝলক এসেছে। ফার্স্টলুক দিয়ে প্রচারণা পর্ব শুরু করলেন নির্মাতা-প্রযোজকরা। ফার্স্টলুকে দেখা গেলো, গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে হাসছে হুব্বা, হাতে রয়েছে পিস্তল। তার দুই পাশে আটজন সহকারী একই ভঙ্গিমায় তাকিয়ে।

জানা গেছে, নব্বই দশকের শেষ দিকে আবির্ভূত হন এই হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত হুব্বা শ্যামল। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন হুব্বা শ্যামল। খুন, অপহরণ, ড্রাগ পাচারের ৩০টি মামলা ছিল তাঁর বিরুদ্ধে, পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান তিনি।

ফার্স্টলুক এলেও আপাতত সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়নি। তবে শিগগিরই এটি পর্দায় আসতে চলেছে বলে জানালেন সংশ্লিষ্টরা।

২০০৫ সালে সল্ট লেক থেকে হুব্বার অতি নাটকীয় গ্রেপ্তারির কথা আজও অনেকেই মনে রেখেছেন। ৭০টি মোবাইল ফোন ব্যবহার করতেন তিনি। এই ডন ২০০৯ সালে লোকসভা নির্বাচনে স্বাধীনভাবে ভোটেও দাঁড়িয়েছিলেন, যাতে বেজায় বিপাকেও পড়েছিল শাসক দল। পরবর্তী সময়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। ২০১১ সালে বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচগলা দেহ ভেসে ওঠে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তাঁর।

এর আগে মোশাররফ করিম নির্মাতা ও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। এটি ছিল তাঁর প্রথম কলকাতার সিনেমা।

মোশাররফ করিম

সংশ্লিষ্ট সংবাদ: মোশাররফ করিম

১৬ জুন ২০২৬
কলকাতায় ‘হেনস্তা’ ইস্যুতে মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’
৩১ জুলাই ২০২৫
ডালাস উৎসবে মোশাররফ-জুঁই’র ‘আবর্ত’
০৫ জুন ২০২৫
ঈদের আনন্দ বাড়াবে মোশাররফ করিমের এই সিরিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর
  2. কাল আমিরের তৃতীয় বিয়ে, থাকবে ১৫০ অতিথি
  3. নাম-গল্প পরিবর্তনের পরও সেন্সরে মিলছে না সালমানের সিনেমার
  4. ‘কাজল চোখের মেয়ে’তে জোভান-তটিনী
  5. ‘লাভ স্টোরি’ এবার বাস্তবে, ট্রাভিস কেলসিকে বিয়ে করলেন টেইলর সুইফট
  6. চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x