Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
সামি আল মেহেদী
১৭:৫৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:৪১, ১৩ এপ্রিল ২০১৫
সামি আল মেহেদী
১৭:৫৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:৪১, ১৩ এপ্রিল ২০১৫
আরও খবর
‘ডন ৩’ বিতর্ক সমাধানে এবার সালমান
‘ডন’ এর সঙ্গে পাঙ্গা নিয়ে নিষিদ্ধ রণবীর সিং
লন্ডনে কর্মচারীদের জন্য ফ্ল্যাট কিনে বিতর্কে সোনম ও তার স্বামী
‘বিচার বিলম্ব মানে যন্ত্রণা দীর্ঘ হওয়া’, রামিসা হত্যায় শাকিব খানের ক্ষোভ
গোপনে বিয়ে করেছেন কঙ্গনা? ভাইরাল ভিডিওর নেপথ্য কী?

ভক্তকে চড় মারলেন মিকা সিং

সামি আল মেহেদী
১৭:৫৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:৪১, ১৩ এপ্রিল ২০১৫
সামি আল মেহেদী
১৭:৫৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:৪১, ১৩ এপ্রিল ২০১৫
লাইভ পারফরম্যান্সে এক ভক্তকে চড় মেরেছেন মিকা সিং। ছবি : এবিপিলাইভ

মিকা সিং আর বিতর্ক যেন একে অন্যের জন্য! ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত মিকা সিং আর বিতর্ক পরস্পরকে জড়িয়ে আছে সব সময়। পুরনো গল্প হবে পরে, তার সাম্প্রতিক ‘কুকর্ম’টি জানেন কি? টাইমস অব ইন্ডিয়ার খবরে পাওয়া গেল, এক ‘ভক্ত’কে কষে চড় মেরেছেন এই জনপ্রিয় গায়ক।

মিকা হলেন মাথা গরম টাইপের মানুষ। যেকোনো পরিস্থিতিতে তিনি আগেও মেজাজ হারিয়েছেন এবং কোনো না কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছেন। এই নতুন ঘটনাটিও তার ব্যতিক্রম নয়।

দিল্লিতে ডিওএস কনফারেন্সের অনুষ্ঠানের স্টেজে এই কাণ্ড ঘটিয়েছেন মিকা সিং। ওই ভক্তটি আবার এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছিলেন। এই কাজের মাঝে ভক্তটি স্টেজের পাশে জোর করে মেয়েদের জন্য নির্ধারিত অংশে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি মিকার নজরে পড়ে যায়। মিকা এরপর তাঁকে স্টেজে ডেকে তোলেন। দু-একটা কথা বলেই তারপর কষে এক চড় বসিয়ে দেন ভক্তের গালে। সাথে শাসিয়ে দেন, আর কখনো যেন এমন কাজ না করেন। ভক্তটি মিকাকে পাল্টা আঘাত করতে নিলে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে ফেলেন সঙ্গে সঙ্গেই। এরপরই দর্শকের দিকে তাকিয়ে মিকা সিং আহ্বান করেন সব সময় নারীদের প্রতি সম্মান দেখাতে।

দিল্লি অপথালমোলজিক্যাল সোসাইটির উদ্যোগে এই কনফারেন্সটিতে মিকা সিং লাইভ কনসার্টে পারফর্ম করতে এসেছিলেন। তবে গানের সাথে পারফর্ম করে ফেললেন বাড়তি অ্যাকশন! মিকার এই অ্যাকশনে আর যাই হোক, উপস্থিত দর্শকরা কিন্তু দারুণ হাততালি দিয়েছেন।

বিতর্কের সাথে মিকার খাতির অনেক আগে থেকে। ২০০৬ সালে নিজের জন্মদিনে আইটেম গার্ল রাখি সাওয়ান্তকে সবার সামনে চুমু খেয়েছিলেন জোর করে। এরপর রাখি মিকার নামে মামলাও ঠুকে দিয়েছিলেন। এ সময় মিকাকে কিছুদিন পালিয়েও বেড়াতে হয়। পরে তিনি আবার এই ঘটনা নিয়ে একটি মিউজিক ভিডিও বানিয়েছেন। সেটি যে বেশ জনপ্রিয় হয়েছিল, তা কি আর বলতে হয়!

সর্বাধিক পঠিত
  1. ঈদের দিন মায়ের করব জিয়ারত করে শুভর প্রশ্ন : উপর থেকে তুমি শুনতে পাও আমার কথা?
  2. ২ বছর পর ঢাকায় গাইতে আসছেন অনুপম রায়
  3. আসিফ ইকবালের লেখা গানে শুভ–মিমের রোমান্টিক রসায়ন
  4. ছাদ থেকে পড়ে নয়, আত্মহত্যা করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক
  5. ঈদে ৮ সিনেমা মুক্তি : ১০৩ হলে ‘রকস্টার’, ৩২ সিনেমা হলে ‘মালিক’
  6. ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x