ধোনিকে নিয়ে ছবির ফার্স্ট লুক
‘মহেন্দ্র সিং ধোনি, টিকেট কালেক্টর, সাউথ-ইস্টার্ন রেলওয়ে, রিপোর্টিং ফর ডিউটি স্যার’! শুরুর গল্পটা এমনই। ভারতীয় ক্রিকেটে রীতিমতো বিপ্লব নিয়ে আসার আগের সময়টায় মহেন্দ্র সিং ধোনির জীবন অনেকখানিই আড়ালে ঢাকা। সেই জীবনের গল্প নিয়েই ‘এম এস ধোনি : আনটোল্ড স্টোরি’। আজ মুক্তি পেয়েছে ছবিটির প্রথম অফিশিয়াল টিজার।
টিজারের শুরুতে দেখা মেলে এক অচেনা ধোনির। রেল কর্মকর্তার ধরাবাঁধা ইউনিফর্মে চলছেন, আবার বসে রয়েছেন মাথায় হাত রেখে। ব্যাকগ্রাউন্ডে শেষদিকে বাজতে থাকে অজস্র দর্শকের উল্লাস, সবাই ধোনির নাম ধরে চিৎকার করে চলেছে। সেইসাথে ধারাভাষ্যকারের বিবরণে ধোনির স্তুতি। তবে খেলার মাঠের ধোনির দেখা মেলেনি এই টিজারে।
মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াতের চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এর আগে বেশ কয়েকজনের নাম শোনা গিয়েছিল এই চরিত্রের জন্য। এঁদের মধ্যে এগিয়ে ছিলেন পরিণীতি চোপড়া।
ক্যারিয়ার ছাপিয়ে ব্যক্তি মহেন্দ্র সিং ধোনির জীবনের বিভিন্ন বিষয়েই মনোযোগ বেশি এই ছবির। ছবিটি নির্মাণ করেছেন নিরাজ পাণ্ডে।
এ বছরের ২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘এসএস ধোনি : আনটোল্ড স্টোরি’ ছবিটির টিজার দেখতে ক্লিক করুন

সামি আল মেহেদী