নজরুল বিশ্ববিদ্যালয়ে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিক্ষার্থী আহত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে হলের তৃতীয় তলার রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। এতে সানজিদা সুরভী নামে দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক আবাসিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।ঘটনার বিস্তারিত জানিয়ে দোলনচাঁপা হলের হাউজ টিউটর ও...