Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৬:১০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৩, ০৬ নভেম্বর ২০২৬
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৬:১০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৩, ০৬ নভেম্বর ২০২৬
আরও খবর
১৫ শিক্ষার্থীর চুল বিকৃতভাবে কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
নজরুল বিশ্ববিদ্যালয়ে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিক্ষার্থী আহত
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সাময়িক বরখাস্ত
৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে রসায়ন অলিম্পিয়াড 
বিদেশি কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ

ভূয়া ভেবে ২ পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৬:১০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৩, ০৬ নভেম্বর ২০২৬
ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
১৬:১০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৩, ০৬ নভেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি অনলাইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে কুমিল্লার রেসকোর্স এলাকায় পুলিশ পরিচয়ে তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে ছিনতাইকারী সন্দেহে প্রক্টর অফিসে সোপর্দ করেন শিক্ষার্থীরা। পরে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, টিউশন শেষে রেসকোর্সের একটি গলি দিয়ে ফেরার পথে পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি তাদের আটকান। এরপর তল্লাশির নামে তাদের পকেটে হাত দেন। পরিচয় জানতে চাইলে পুলিশ পরিচয় দিয়ে একজন তাদের শার্টের কলার ধরেন। এ সময় পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে বললে তারা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখান।

শিক্ষার্থীরা আরও বলেন, ওই ব্যক্তিরা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের ছিনতাইকারী সন্দেহ হয়। পরে ঈদগাহ থেকে ছেড়ে আসা পুলিশ লাইনস হয়ে ক্যাম্পাসগামী সন্ধ্যা সাড়ে ৭টার বাসে করে তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।

প্রতিবেদকের হাতে আসা ভিডিও বিশ্লেষণে দেখা যায়, বাসটি ক্যাম্পাসে প্রবেশের পর উপস্থিত শিক্ষার্থীরা ওই তিনজনকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান।

পরে প্রক্টর অফিসে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ওই তিনজনের মধ্যে দুজন কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য এবং অপরজন তাদের সোর্স।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কৌশলে সাদা পোশাকে টহল কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় দুই শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সেখানে আরও শিক্ষার্থী উপস্থিত হয়ে তাদের ওপর চড়াও হন। পরিচয় নিশ্চিত করার সুযোগ না দিয়ে জোরপূর্বক বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গিয়ে মারধর করা হয়।

পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে ঘটনাটিকে ভুল-বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে সমাধান করা হয়।

প্রক্টর উভয় পক্ষকে আরও সচেতন ও পেশাদার আচরণ করার আহ্বান জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আমাদের কিশোর গ্যাংবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ফলে অনেকে সিভিল ড্রেসে (সাদা পোশাকে) কাজ করেন। আজকে যা ঘটেছে, তা শিক্ষার্থীরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন। তারা কি এভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারেন? এতে বাইরে একটি ভুল বার্তা যাচ্ছে।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, তল্লাশির সময় শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখাতে বলেন, কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার একপর্যায়ে জোর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এখানে উভয় পক্ষেরই ভুল রয়েছে। উভয় পক্ষের কথা শুনে যুক্তিসংগত জায়গায় এসে বিষয়টি সমাধান করা হয়েছে এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছে। ভবিষ্যতে এসব ক্ষেত্রে উভয় পক্ষই পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তল্লাশি পুলিশ সদস্য

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৭ অক্টোবর ২০২৬
কুবিতে চালু হচ্ছে ভাষা ইনস্টিটিউট
২২ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা : পুলিশের বক্তব্যে ১২ অসঙ্গতির অভিযোগ শিক্ষার্থীদের
১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে বিচারের দাবিতে মানববন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, ফল প্রকাশ কবে?
  2. আলো-আনন্দে নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামা পূজা উদ্‌যাপন
  3. নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না : উপাচার্য
  4. নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না : উপাচার্য
  5. নজরুল বিশ্ববিদ্যালয়ে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিক্ষার্থী আহত
  6. এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x